বাগেরহাটে সামাজিক দূরত্ব নামানায় আরও ৯১ জনকে জরিমানা

0

বাগেরহাট অফিস ॥ বাগেরহাটে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব না মানায় আরও ৯১ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত ২৪ ঘন্টায় বাগেরহাটের ৯ উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৯১ জনের কাছ থেকে ৬১ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করে। সামাজিক দূরত্ব মেনে চলতে প্রশাসন এখানেকার বারবার তাগিদ দিলেও অধিকাংশ মানুষই তা মানছেন না। এই নিয়ে গত তিন দিনে ২৪৪ জনকে সামাজিক দূরত্ব না মানার অপরাধে জরিমানা করেন বাগেরহাটের ভ্রাম্যমাণ আদালত। বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহীনুজ্জামান বলেন, বাগেরহাটের মানুষকে ঘরবন্দি ও সামাজিক দূরত্ব বজায় রাখতে জেলা প্রশাসনের ৩০টিরও বেশি ভ্রাম্যমাণ আদালত মাঠে কাজ করছে। সামাজিক দূরত্ব না মেনে চলার অপরাধে জেলার বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৯১ জনকে ৬১ হাজার ৯০০ টাকা জরিমানা করেন। সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতিদিন ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।