ঝিকরগাছায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীতে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এরা হচ্ছেন-শার্শার বড় আচড়ার মৃত ইনছান মোড়লের ছেলে আব্দুল জলিল মোড়ল (৫৫) ও মৃত রুপচান মণ্ডলের ছেলে জাহাঙ্গীর মণ্ডল (৫৬)। সংশ্লিষ্ট সূত্র জানায়, র‌্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লে. এম মাহামুদুর রহমান মোল্লার নেতৃত্বে একটি টিম গত বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে ঝিকরগাছার গদখালী কালী মন্দিরের পাশে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ৪ কেজি গাঁজাসহ উল্লিখিত দুজনকে আটক করেন র‌্যাব সদস্যরা।