লোকসমাজ ডেস্ক॥ পান্তা-ইলিশ, ঢাক-ঢোল আর উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করে নিলো ক্রীড়াঙ্গন। পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গলবার রাজধানীর পল্টন ময়দানে দিনব্যাপী অনুষ্ঠিত হয় ‘কিউট বৈশাখী ক্রীড়া উৎসব’। বর্ণাঢ্য এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, বাঙালির লোকজ ঐতিহ্য ও গ্রামীণ খেলাধুলাকে বিশ্বদরবারে তুলে ধরতে সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, “মন্ত্রণালয় ও স্থানীয় সহযোগীদের সমন্বয়ে আগামী বৈশাখ থেকে দেশের প্রতিটি জেলায় এই ধরণের গ্রামীণ ক্রীড়া উৎসব আয়োজন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমাদের লক্ষ্য নতুন প্রজন্মের কাছে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী খেলাগুলোকে পরিচিত করা।”
ক্রীড়া প্রতিমন্ত্রী তার বক্তব্যে নারী ক্রীড়াবিদদের উন্নয়নে সরকারের বিশেষ গুরুত্বের কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, পুরুষদের পাশাপাশি নারীদের ক্রীড়াঙ্গনে সমভাবে এগিয়ে নিতে বিশেষ পরিকল্পনা রয়েছে। মহিলা ক্রীড়া সংস্থার জন্য খুব শিগগিরই একটি বড় ধরনের ‘সারপ্রাইজ’ বা বিশেষ ঘোষণা আসার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, “নারী ক্রীড়াবিদদের নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ কিছু পরিকল্পনা রয়েছে, যা অত্যন্ত দ্রুততার সাথে বাস্তবায়ন করা হবে।”
খেলাধুলাকে সামাজিক পরিবর্তনের হাতিয়ার হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, “খেলাধুলা ও উৎসবের মাধ্যমে আমাদের তরুণ প্রজন্মের মাঝে দেশপ্রেম জাগ্রত করতে হবে। সমাজের সকল বিশৃঙ্খলা দূর করে একটি সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। আমরা মননশীলতা, আন্তরিকতা ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমে একটি সুন্দর সমাজ গঠন করে এগিয়ে যাব ইনশাআল্লাহ।”
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রতিমন্ত্রী প্রচন্ড দাবদাহ ও গরমের মধ্যেও ধৈর্য্য ধরে অপেক্ষা করার জন্য উপস্থিত দর্শক ও ক্রীড়াবিদদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এরপর তিনি ‘কিউট বৈশাখী ক্রীড়া উৎসব’-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
দিনব্যাপী এই উৎসবে বিভিন্ন গ্রামীণ ও লোকজ খেলাধুলার পাশাপাশি বাংলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক কর্মকান্ড প্রদর্শিত হয়। আরচ্যারী, প্যারা গেমস, ভলিবল, হ্যান্ডবল, কাবাডি, সেপাক টাকরো, কুস্তি, লাঠি খেলা, বলি খেলাসহ বেশ কিছু লোকজ খেলায় প্রায় তিন শতাধিক ক্রীড়াবিদ এই উৎসবে অংশ নিয়েছে।
আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী
মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করেছেন। মঙ্গলবার বিকাল ৫টায় টাঙ্গাইল সদরের সন্তোষে অবস্থিত মওলানা ভাসানীর কবর জিয়ারত করেন। খবর বাসস।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন একথা জানিয়েছেন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সন্তোষে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করেছেন। তিনি এসময় ফাতেহা পাঠ করেন এবং মোনাজাত করেন।’
এই সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আহমেদ আজম খান, মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সংসদ সদস্য আবদুস সালাম পিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে প্রধানমন্ত্রী তারেক রহমান সন্তোষে মওলানা ভাসানী যে ঘরটিতে থাকতেন সেই ঘরটি ঘুরে দেখেন। প্রধানমন্ত্রী সেখানে রাখা পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
এর আগে প্রধানমন্ত্রী টাঙ্গাইল জেলা শহরের পৌর উদ্যোনে বৈশাখী কৃষি মেলার উদ্বোধন করেন। তিনি মেলার স্টল ঘুরে ঘুরে দেখেন। এরপর প্রধানমন্ত্রী জোহরের নামাজ আদায় ও মধ্যহ্ন ভোজ করতে সার্কিট হাউজে যান।
সকালে ঢাকা থেকে সড়ক পথে প্রধানমন্ত্রী দুপুর ১১টা ২০ মিনিটে টাঙ্গাইলে পৌঁছান এবং শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড পরীক্ষামূলক প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
খুলনায় সতীর্থের গুলিতে ছিনতাইকারী নিহতের ঘটনায় আটক ১, বন্দুক উদ্ধার
খুলনার দিঘলিয়ায় এক ছিনতাইকারীর গুলিতে অপর ছিনতাইকারীর মৃত্যু ও ৫ লাখ টাকা ছিনতাই মামলার আসামি আব্দুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার পিরোজপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
২৫ মাদক মামলার আসামি লিপি এবার ইয়াবাসহ গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, লোকসমাজ-
যশোরের অভয়নগরের দীর্ঘ দিনের মাদক ব্যবসায়ী লিপি খাতুন গ্রেফতার হয়েছেন। ২৫টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলার এই আসামি সোমবার সন্ধ্যায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের হাতে ধরা পড়েছেন। এসময় তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার হয়।
লিপি আক্তার (৪০) অভয়নগর উপজেলার বুইকারা আকুঞ্জিপাড়ার মৃত হিরু মোল্লার স্ত্রী।
যশোর ডিবি পুলিশের এক বার্তায় মঙ্গলবার জানানো হয়েছে, গোপনে খবর পেয়ে তার বাড়ির সামনের রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার স্বীকারোক্তিতে তার শাড়ির আঁচলে বাধা একটি নিল রঙের পলিথিনে রাখা ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া তার কাছে চার হাজার টাকা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে এগুলো মাদকদ্রব্য বিক্রির।
ওই বার্তায় আরও জানানো হয়েছে, লিপি আক্তার এলাকার এক চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘ দিন ধরে তিনি এ কাজ করছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৫টি মামলা রয়েছে। মঙ্গলবার তাকে আদালতে নেওয়া হলে বিচারক কারাগারে পাঠানো নির্দেশ দেন।
শোভাযাত্রা ও গ্রামীণ খেলায় বর্ষবরণ চুয়াডাঙ্গায়
কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনার কোন সুযোগ নেই : ঝিনাইদহে আইনমন্ত্রী
আইনমন্ত্রী বলেন, সরকার শপথ নেয়ার পর থেকে নির্বাচনী প্রতিটি প্রতিশ্রুতি পালন করে যাচ্ছে। কৃষকদের ১০ হাজার টাকা কৃষি ঋণ মওকুফ করেছে সরকার। আজ কৃষক কার্ড বিতরন করা হলো। কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে। কৃষকদের ভাগ্য উন্নয়নে সরকার একের পর এক কাজ করে চলেছে।
তিনি বলেন, সংসদে বিরোধী দলের কন্ঠ রোধ করা হচ্ছে বলে বিরোধী দল জামায়াতের সেক্রেটারি জেনারেল অভিযোগ করেছেন। কিন্তু আমরা বলতে চাই, সংসদে বিরোধী দলের সদস্যদের বরাদ্ধের চেয়ে বেশি সময় দেওয়া হচ্ছে।
এর আগে দুপুর দেড়টার দিকে শৈলকুপার আবাইপুর ইউনিয়নের কৃপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃষক কার্ড উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. কামরুজ্জামান।
অনুষ্ঠানে কৃষক কার্ডধারী ১৬৭৯ জন উপকারভোগী কৃষক সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপজেলার আবাইপুর ইউনিয়নের কৃপালপুর ব্লকের কৃষকরা পাইলট প্রকল্পের আওতায় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন।
‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন প্রধানমন্ত্রীর
লোকসমাজ ডেস্ক॥ কৃষিপ্রধান বাংলাদেশে কৃষকদের জীবনমান উন্নয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির দেওয়া ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে আজ (মঙ্গলবার) কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলা নববর্ষ-১৪৩৩ উপলক্ষে দেশের ১০টি জেলায় ১১টি উপজেলায় পরীক্ষামূলকভাবে ১৫ জন প্রান্তিক কৃষকের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেয়ার মাধ্যমে সারাদেশে প্রি-পাইলট প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
বেলা ১২টা ২২ মিনিটে প্রধানমন্ত্রী ল্যাপটপের বাটন চাপার সঙ্গে সঙ্গে টাঙ্গাইলসহ দেশের ১১টি উপজেলার ২২ হাজার ৬৭ জন কৃষকের প্রত্যেকের কাছে মোবাইলের মাধ্যমে ব্যাংক একাউন্টে আড়াই হাজার টাকার নগদ অর্থ চলে যায়।
কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে ১৫ জন কৃষক-কৃষাণী প্রধানমন্ত্রীর হাত থেকে সরাসরি এ কার্ড নেন। তারা হলেন- টাঙ্গাইলে মো. আবু কায়সার, মো. রোমান, শাহনুর আলম, মো. শাহ আলম, জুলেখা আখতার, নাসিমা খানম সুমনা, শিল্পী, আমেনা বেগম, নবাব আলী, মোহাম্মদ আলী, কবির হোসেন, মোছাৎ মনোয়ারা আখতার, শামীমা আখতার, লায়লা বেগম ও তাহমিনা।
পরে কৃষক সমাবেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর আগে বেলা ১১টা ২০মিনিটে প্রধানমন্ত্রী শহীদ মারুফ স্টেডিয়ামে প্রবেশ করেন তিনি। অনুষ্ঠানস্থলে পৌঁছে সরাসরি মঞ্চে উঠে কৃষক-কৃষাণীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।
পরে পবিত্র কোরআন, গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠের মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠানের মূল কার্যক্রম।
কৃষি মন্ত্রণালয় আয়োজিত এই রাষ্ট্রীয় অনুষ্ঠানে কৃষক-কৃষাণীসহ কয়েক হাজার নেতা-কর্মী ও সমর্থক সমবেত হন। পুরো স্টেডিয়ামের মাঠে এবং মঞ্চের সামনে ছাড়াও গ্যালারিতেও লোকজনের উপস্থিতি দেখা যায়।
কৃষিমন্ত্রী আমিন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিল্প বিষয়ক উপদেষ্টা ও বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ; মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু; জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) প্রতিনিধি জিয়াওকুন শি ও কৃষি সচিব রফিকুল ই মোহামেদ উপস্থিত রয়েছেন।
পরে তারেক রহমান পৌর উদ্যানে কৃষিমেলার উদ্বোধন করেন।
বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ড হিসেবে পরিচিত কৃষক সমাজের সরাসরি ক্ষমতায়নের লক্ষ্যে পহেলা বৈশাখ থেকে টাঙ্গাইলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল তারেক রহমান ঘোষিত ঐতিহাসিক ‘কৃষক কার্ড’ কর্মসূচি।
প্রাক-পাইলট পর্যায়ে পঞ্চগড় জেলার সদর উপজেলার কমলাপুর ব্লক; বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথলি ব্লক; ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার কৃপালপুর ব্লক; পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক; কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক; কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার অরণাপুর ব্লক; টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক; রাজবাড়ি জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপঁচা ব্লক; মৌলভিবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা ব্লক; পঞ্চগড় জেলার বোদা উপজেলার পাঁচপির ব্লক ও জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লকে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, নির্বাচনে জয়ের মাত্র দু’মাসের মাথায় প্রধানমন্ত্রী তাঁর ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো একে একে বাস্তবায়ন করছেন। এ কর্মসূচির মূল লক্ষ্য কৃষকদের অধিকার রক্ষা এবং তাদের জীবনযাত্রার মানোন্নয়ন করা।
তিন ধাপে পর্যায়ক্রমে সারাদেশের সব কৃষককে ‘কৃষক কার্ড’ দিচ্ছে সরকার। পাঁচটি শ্রেণিতে ভাগ করে দেওয়া হবে এই কার্ড। এর মাধ্যমে ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, সেচ সুবিধা, সহজ শর্তে কৃষিঋণসহ ১০ ধরনের সুবিধা পাবেন কার্ডধারীরা।
কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানান, কৃষক কার্ড বিতরণ তিন ধাপে বাস্তবায়িত হবে। এগুলো হল, প্রাক পাইলট (পরীক্ষামূলক), পাইলট এবং দেশব্যাপী কার্যক্রম।
প্রাক পাইলট পর্যায়ে ১০টি জেলার ১১টি উপজেলার ১১টি ব্লকে ফসল উৎপাদনকারী কৃষকের পাশাপাশি মৎস্যচাষি বা আহরণকারী; প্রাণিসম্পদ খাতে নিয়োজিত খামারি ও দুগ্ধ খামারিসহ ভূমিহীন, প্রান্তিক, ক্ষুদ্র, মাঝারি ও বড় শ্রেণির কৃষককে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রযোজ্য ক্ষেত্রে লবণচাষীও এতে অন্তর্ভুক্ত হয়েছেন।
প্রাক পাইলট পর্যায়ের জন্য ব্যয় হবে প্রায় ৮ কোটি ৩৪ লাখ টাকা। এই পর্যায় শেষ হওয়ার পর আগামী আগস্ট পর্যন্ত ১৫টি উপজেলায় পাইলট কার্যক্রম শুরু করা হবে। এর অভিজ্ঞতার আলোকে আগামী চার বছরে সারাদেশে এই কার্ড বিতরণ ও তথ্য ভা-ার তৈরির কাজ পর্যায়ক্রমে সম্পন্ন করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
প্রাক পাইলট পর্যায়ে ওই ১১টি ব্লকের কৃষক, মৎস্যচাষি, প্রাণিসম্পদ খামারি ও লবণচাষিকে ‘কৃষক কার্ড’ দেওয়া হবে। এটি একটি ব্যাংকিং ডেবিট কার্ড। সোনালী ব্যাংকের স্থানীয় পর্যায়ের শাখায় সংশ্লিষ্ট কৃষকদের নামে এই কার্ডের বিপরীতে ব্যাংক হিসাব খোলা হয়েছে। ১১ এপ্রিল পর্যন্ত ২২ হাজার ৬৫ জন কৃষকের তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ভূমিহীন কৃষক ২ হাজার ২৪৬ জন; প্রান্তিক কৃষক ৯ হাজার ৪৫৮ জন; ক্ষুদ্র কৃষক ৮ হাজার ৯৬৭ জন; মাঝারি কৃষক ১ হাজার ৩০৩ এবং বড় কৃষক ৯১ জন।
এর মধ্যে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের কার্ডের মাধ্যমে বছরে আড়াই হাজার টাকা করে নগদ দেওয়া হবে। ২২ হাজার ৬৫ জনের মধ্যে এই সংখ্যা ২০ হাজার ৬৭১ জন।
কার্ড পাওয়া কৃষকেরা ১০ ধরনের সুবিধা পাবেন। সেগুলো হল- ন্যায্যমূল্যে কৃষি উপকরণ; ন্যায্যমূল্যে সেচ সুবিধা; সহজ শর্তে কৃষিঋণ; স্বল্পমূল্যে কৃষি যন্ত্রপাতি প্রাপ্তি; সরকারি ভর্তুকি ও প্রণোদনা; মোবাইল ফোনে আবহাওয়ার পূর্বাভাস ও বাজার তথ্য; কৃষি বিষয়ক প্রশিক্ষণ; ফসলের রোগ-বালাই দমনের পরামর্শ; কৃষি বিমা সুবিধা এবং ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রয়ের সুবিধা।
কৃষিমন্ত্রী আরও জানান, কার্ডের মাধ্যমে কৃষকেরা সংশ্লিষ্ট ডিলারের কাছে সরবরাহ করা পয়েন্ট অব সেল (পিওএস) মেশিন ব্যবহার করে সার, বীজ,মৎস্য বা প্রাণীখাদ্যসহ বিভিন্ন কৃষি উপকরণ কিনতে পারবেন।
এর আগে দায়িত্ব নেওয়ার মাত্র ২১ দিনের মাথায় গত ১০ মার্চ নারীপ্রধান পরিবারের নামে পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ চালু করে সরকার। এ কর্মসূচির আওতায় প্রতিটি পরিবার মাসিক আড়াই হাজার টাকা করে পাচ্ছেন।
পরীক্ষামূলকভাবে প্রথম পর্যায়ে ৩৭ হাজার ৫৬৭ জন উপকারভোগীকে এই ভাতা দেওয়া হচ্ছে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে দেশের ৪ কোটি পরিবারকে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের।
এছাড়াও ক্রীড়াকে পেশা ও জীবিকার মাধ্যম হিসেবে গড়ে তুলতে সরকার প্রথম পর্যায়ে ১২৯ জন ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড দিয়েছে। বেতনের পাশাপাশি সরকারের পক্ষ থেকে তাদের সম্মাননাও প্রদান করা হয়েছে। একই সঙ্গে ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
গত ৩০ মার্চ ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় ১২৯ ক্রীড়াবিদের হাতে ক্রীড়া কার্ড তুলে দেন তিনি।
এর আগে প্রধানমন্ত্রী ইমাম, মুয়াজ্জিন ও বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের জন্য সরকারি সম্মানী চালু করেন। গত ১৪ মার্চ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করেন তারেক রহমান।
সরকারের এই উদ্যোগের আওতায় দেশজুড়ে ৪ হাজার ৯০৮টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের পাশাপাশি ৯৯০টি মন্দিরের পুরোহিত ও সেবাইত, ১৪৪টি বৌদ্ধবিহারের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এবং ৩৯৬টি গির্জার যাজকসহ উপাসনালয়ের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সম্মানী পাচ্ছেন।
এই কর্মসূচির মধ্য দিয়ে মসজিদের ইমাম-মুয়াজ্জিন এবং মন্দির, বৌদ্ধবিহার ও গির্জার যাজকরা প্রথমবারের মতো সরাসরি রাষ্ট্রীয় ভাতার আওতায় এসেছেন।
বাঙালির জীবনে পহেলা বৈশাখ

শিকদার খালিদ
বাংলা বছরের প্রথম দিন পহেলা বৈশাখ বাঙালির জীবনে এক অনন্য উচ্ছ্বাস, আবেগ ও ঐতিহ্যের নাম। এটি কেবল নতুন বছরের সূচনা নয়, বরং একটি সামগ্রিক সাংস্কৃতিক পুনর্জাগরণের দিন। এই দিনে বাঙালি তার শিকড়ের কাছে ফিরে যায়, ঐতিহ্যকে নতুন করে ধারণ করে এবং ভবিষ্যতের জন্য আশার বীজ বপন করে।
ঐতিহাসিক পটভূমি
পহেলা বৈশাখের ইতিহাস বহু প্রাচীন। মুঘল সম্রাট আকবর-এর সময়ে কৃষিভিত্তিক অর্থনীতির সুবিধার্থে বাংলা সনের প্রচলন করা হয়। সে সময় খাজনা আদায় হতো ফসলের মৌসুম অনুযায়ী, তাই সৌর বছরের সঙ্গে সামঞ্জস্য রেখে এই পঞ্জিকা চালু করা হয়। এই প্রয়াস থেকেই জন্ম নেয় বাংলা নববর্ষ।
পরবর্তীকালে এই দিনটি শুধুমাত্র অর্থনৈতিক হিসাব-নিকাশের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং এটি পরিণত হয়েছে বাঙালির অন্যতম প্রধান সাংস্কৃতিক উৎসবে।
সংস্কৃতির প্রাণকেন্দ্র
পহেলা বৈশাখ মানেই উৎসবের রঙে রাঙানো এক দিন। লাল-সাদা পোশাক, মুখে আলপনার ছোঁয়া, আর প্রাণখোলা হাসিতে ভরে ওঠে চারপাশ। বিশেষ করে মঙ্গল শোভাযাত্রা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল প্রতীক। বিশালাকৃতির মুখোশ, প্রতীকী ভাস্কর্য ও শিল্পকর্মের মাধ্যমে এই শোভাযাত্রা অন্যায়, অশুভ ও কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা হয়ে ওঠে।
গ্রামে বসে বৈশাখী মেলা-যেখানে থাকে নাগরদোলা, পুতুলনাচ, লোকসংগীত, মাটির তৈজসপত্র ও নানা ঐতিহ্যবাহী পণ্য। শহরেও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন আয়োজন করে গান, নৃত্য ও কবিতা আবৃত্তির অনুষ্ঠান।
খাবার ও ঐতিহ্য
পান্তা-ইলিশ যেন পহেলা বৈশাখের অপরিহার্য অংশে পরিণত হয়েছে। যদিও এটি মূলত একটি প্রতীকী সংস্কৃতি, তবুও বাঙালির রসনাবিলাসে এর গুরুত্ব অপরিসীম। এর সঙ্গে থাকে ভর্তা, কাঁচা মরিচ, পেঁয়াজ—সব মিলিয়ে এক গ্রামীণ ঐতিহ্যের স্বাদ।
অর্থনৈতিক ও সামাজিক দিক
পহেলা বৈশাখ বাঙালির ব্যবসা-বাণিজ্যের সঙ্গে গভীরভাবে জড়িত। “হালখাতা” প্রথার মাধ্যমে ব্যবসায়ীরা নতুন হিসাব খাতা খোলেন। পুরনো দেনা-পাওনা মিটিয়ে গ্রাহকদের মিষ্টিমুখ করানো হয়। এটি শুধু লেনদেন নয়—একটি সম্পর্ক নবায়নের উৎসব।
মনোজাগতিক প্রভাব
নতুন বছর মানেই নতুন স্বপ্ন, নতুন আশা। পহেলা বৈশাখ মানুষকে অতীতের গ্লানি ভুলে সামনে এগিয়ে যাওয়ার সাহস দেয়। এটি এক ধরনের মানসিক পুনর্জন্ম, যেখানে মানুষ নিজেকে নতুনভাবে আবিষ্কার করে।
আধুনিকতার সংযোজন
বর্তমান যুগে প্রযুক্তি পহেলা বৈশাখ উদযাপনে নতুন মাত্রা যোগ করেছে। ঋধপবনড়ড়শ, ণড়ঁঞঁনব-এর মাধ্যমে মানুষ এখন অনলাইনেই শুভেচ্ছা বিনিময় করে, লাইভ অনুষ্ঠান উপভোগ করে। ডিজিটাল ব্যানার, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন—সব মিলিয়ে উৎসব এখন আরও বিস্তৃত।
পহেলা বৈশাখ বাঙালির জীবনে শুধু একটি দিন নয়-এটি একটি চেতনা, একটি আত্মপরিচয়। সময়ের পরিবর্তনে এর রূপ বদলালেও, এর মূল সুর অপরিবর্তিত—নতুনকে বরণ, পুরাতনকে বিদায় এবং মানবিক মূল্যবোধের পুনঃপ্রতিষ্ঠা।
যশোরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন
যশোর প্রতিনিধি: বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষ্যে যশোরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) সকালে যশোর জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
সকাল ৮টা ৫০ মিনিটে শহরের টাউন হল ময়দান থেকে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান এর নেতৃত্বে শোভাযাত্রাটি শুরু হয়। রঙিন ব্যানার, ফেস্টুন ও ঐতিহ্যবাহী সাজসজ্জায় সজ্জিত শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রাটি টাউন হল ময়দান থেকে শুরু হয়ে জজ কোর্ট মোড়, দড়াটানা মোড়, চিত্রা মোড়, থানা চৌরাস্তা, রেল রোড, আদ্-দ্বীন হাসপাতাল ও মাইকপট্টি মোড় ঘুরে পুনরায় টাউন হল ময়দানে এসে শেষ হয়। এতে প্রায় এক থেকে দেড় হাজার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা এনএসআই কার্যালয়ের যুগ্ম পরিচালক আবু তাহের মোঃ পারভেজ, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোর জেলা শাখার সভাপতি দীপঙ্কর দাস রতন এবং চারুপীঠ আর্ট অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা মাহাবুব মাসুদ জামিল সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত শোভাযাত্রাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বাংলা নববর্ষকে বরণ করতে এ আয়োজনে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।











