লোকসমাজ ডেস্ক॥ অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বৃদ্ধি করেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। আগামী ১৯ জানুয়ারি থেকে প্রতিদিন চট্টগ্রাম রুটে ৬টি ও বরিশাল রুটে ২টি করে ফ্লাইট পরিচালনা করবে প্রতিষ্ঠানটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানিয়েছে নভোএয়ার।
নভোএয়ার বর্তমানে প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম রুটে ৫টি ও বরিশাল রুটে ১টি করে ফ্লাইট পরিচালনা করছে।
যাত্রী চাহিদার কারণে নতুন পরিকল্পনা অনুযায়ী সকাল ৭টায়, ৮টা ৩০ মিনিটে, ১১টা ২০ মিনিটে, দুপুর ২টায়, বিকাল ৩টা ৫০ মিনিট ও সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাবে নভো এয়ারের ফ্লাইট। একইভাবে চট্টগ্রাম থেকে সকাল ৮টা ২০ মিনিটে, ৯টা ৫৫ মিনিটে, দুপুর ১২টা ৪৫মিনিটে, বিকাল ৩টা ২৫ মিনিটে, ৫টা ১৫ মিনিটে এবং রাত ৮টা ১০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে উড়োজাহাজ। এছাড়া ঢাকা থেকে সকাল ৯টায় এবং দুপুর ২টা ৫০ মিনিটে বরিশালের উদ্দেশে বিমান ছেড়ে যাবে। একইভাবে বরিশাল থেকে সকাল ১০টা ১০ মিনিটে ও বিকাল ৪টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে নভোএয়ারের বিমান।
এসব রুট ছাড়াও নভোএয়ার বর্তমানে প্রতিদিন কক্সবাজার রুটে ৬টি, সৈয়দপুর রুটে ৫টি, যশোর রুটে রুটে ৫টি, সিলেট রুটে ২টি এবং রাজশাহী ও কলকাতা রুটে ১টি করে ফ্
অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বৃদ্ধি করেছে নভোএয়ার
‘আ.লীগ এখন গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে’
লোকসমাজ ডেস্ক ॥ বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, যে আওয়ামী লীগ এক সময় ভোটের অধিকারের জন্য রাজপথে সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, সেই আওয়ামী লীগ এখন দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে নিজেদের গণতান্ত্রিক ঐতিহ্যকে পুরোপুরি ভূলুণ্ঠিত করেছে। এ আওয়ামী লীগ এখন মানুষের গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে নিজেদের দাঁড় করিয়েছে।
গতকাল এক বিবৃতিতে সাইফুল হক এসব কথা বলেন। আগামীকাল ৩০ ডিসেম্বর দেশব্যাপী কালো পতাকা নিয়ে ‘কালো দিবস’ পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ২০১৮-এর ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নজিরবিহীন ভোট ডাকাতি ও দিনের ভোট রাতে কেটে নেয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক ও নৈতিক পরাজয় ঘটেছে। গত বছর জাতীয় নির্বাচনে প্রায় প্রতিটি আসনে আগের রাতে ৪০ থেকে ৬০ শতাংশ ভোট কেটে নিয়ে আওয়ামী লীগ রাজনৈতিক কলঙ্কের এক নতুন ইতিহাস রচনা করেছে। তিনি বলেন, নির্বাচন কমিশন সরকারের অনুগত ভূমিকা পালন করতে গিয়ে ভোট ডাকাতির প্রধান সহযোগিতে পরিণত হয়েছে। জনগণের ভোটাধিকার হরণ করে নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব লংঘন করেছে। ঢাকাসহ সারা দেশে কালো দিবসের সমাবেশে সামিল হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।
বাংলাদেশ থেকে আম নেবে জাপান: কৃষিমন্ত্রী
লোকসমাজ ডেস্ক॥ জাপান বাংলাদেশ থেকে আম আমদানির আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগের চমৎকার পরিবেশ রয়েছে। একটি আদর্শ শিল্পপ্রতিষ্ঠান করার জন্য যা যা প্রয়োজন তা নিশ্চিত করবে সরকার, তার ১শটি অর্থনৈতিক অঞ্চলের মাধ্যমে। জাপান বাংলাদেশে বিনিয়োগ করেছে, অংশীদারিত্ব গড়ে তুলছে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিবিড় করেছে। দেশের সব ধরনের সার কারখানায় জাপানের সহযোগিতা রয়েছে।
রোববার (২৯ ডিসেম্বর) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ে নিজ দফতরে কৃষিমন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো সাক্ষাৎ করতে এলে এ আগ্রহের কথা জানান তিনি।
কৃষিমন্ত্রী বলেন, স্বাধীনতার পর বাংলাদেশের দুর্দিনে যেসব দেশ বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে এগিয়ে এসেছে জাপানের স্থান সবার ওপরে। বাংলাদেশের জনগণ জাপানের সরকার ও জনগণকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে সবসময়। কৃষিবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কৃষি উৎপাদন খরচ কমানোর লক্ষ্যে ডিএপি সারের মূল্য হ্রাস করেছে।
বাণিজ্যিক ফুল চাষের কথা উল্লেখ করে মন্ত্রী রাষ্ট্রদূতকে যশোর জেলায় কৃষিমন্ত্রণালয় অধিন চাষকৃত ফুলবাগান পরিদর্শনের আহ্বান জানালে জাপানের রাষ্ট্রদূত তাতে সম্মতি জানান।
তিনি বলেন, বাংলাদেশের স্বাস্থ্য, শিক্ষাসহ আর্থসামাজিক ক্ষেত্রে উন্নতি সাধন করেছে। দারিদ্রের হার কমেছে, শিশু মাতৃমৃত্যু হার কমেছে, মানুষের গড় আয়ু বেড়েছে। কৃষিক্ষেত্রে অভাবনীয় সাফল্য খাদ্য ঘাটতির দেশটি আজ খাদ্য রপ্তানির মর্যাদা অর্জন করেছে। আগামী ২-৩ বছরের মধ্যে কৃষিকে শতভাগ যান্ত্রিকিকরণ ও বহুমুখীকরণ করা হবে। কৃষি বাণিজ্যিকিরণে, পোল্ট্রি বাণিজিকিরণে এবং ডেইরি বাণিজ্যিকিকরণে যেতে চায় বাংলাদেশ এখাতে জাপানের সহযোগিতা প্রয়োজন। কৃষিপণ্য প্রক্রিয়াজাতে করে রপ্তানির করা হবে এ নিয়ে কাজ চলছে।
আব্দুর রাজ্জাক বলেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে পাশে থাকা জাপান এবার কৃষি উন্নয়নেও বাংলাদেশের পাশে থাকবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজের সহযোগিতার জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।এটি জাপান বাংলাদেশের বন্ধুত্বের নির্দেশন। এ সময় মন্ত্রী কৃষি যন্ত্রে প্রণোদনার কথা উল্লেখ করেন।
জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজের জন্য বাংলাদেশের প্রশংসা করেন।
এ টার্মিনাল নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২১ হাজার ৩০০ কোটি টাকা। সরকারি কোষাগার থেকে আসবে ৫ হাজার কোটি টাকা। আর বাকি অর্থ আসবে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) থেকে। জাপানের মিতসুবিশি ও ফুজিতা এবং কোরিয়ার স্যামসং একটি কনসোর্টিয়াম হিসেবে টার্মিনালের নির্মাণকাজ করবে। বাংলাদেশে এমুহূর্তে প্রয়োজন দেশি-বিদেশি বিনিয়োগ। ১৯৭৩ সালে কৃষিখাতে আধুনিক যন্ত্রপাতি নিয়ে বাংলাদেশে প্রথম কাজ করে জাইকা।
আফগানিস্তানে তালেবানের হামলায় ১৭ সেনা নিহত
লোকসমাজ ডেস্ক॥ আফগানিস্তানের উত্তরাঞ্চলে তালেবান জঙ্গিদের হামলায় ১৭ সেনা নিহত হয়েছেন।
রোববার (২৯ ডিসেম্বর) উত্তরাঞ্চলের তাখার প্রদেশে এই হামলার ঘটনা ঘটে।
তাখার প্রদেশের গর্ভনরের মুখপাত্র জাওয়াদ হাজরি হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এই হামলার লক্ষ্যবস্তু ছিল সেনা ক্যাম্প।
তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেছেন, এই হামলায় ২১ জন সেনা নিহত হয়েছে। এবং ক্যাম্প থেকে বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করা হয়েছে।
মনিরামপুরে ইউপি সচিবের বিরুদ্ধে টাকা আত্মসাতসহ নানা অভিযোগ ৯ মেম্বারের
স্টাফ রিপোর্টার, মনিরামপুর (যশোর) ॥ যশোর মনিরামপুরের খেদাপাড়া ইউনিয়ন পরিষদের সচিব মৃনাল কান্তি সাহার বিরুদ্ধে ৯ জন ইউপি মেম্বারের ভাতা ও আদায়কৃত ট্যাক্সের টাকা আত্মসাত এবং ৫১টি গভীর নলকূপ স্থাপনের জন্য প্রতি গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত তিন হাজার টাকা আদায়সহ নানা দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। ইতিমধ্যে সচিবের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নিতে ওই মেম্বাররা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন। এরই ভিত্তিতে জেলা প্রশাসক অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দিয়েছেন। খেদাপাড়া ইউনিয়ন পরিষদ অফিস সূত্রে জানা যায়, পরিষদের প্রতি ইউপি মেম্বারের জন্য মাসিক ভাতা বরাদ্দ রয়েছে ৮ হাজার টাকা। এর মধ্যে সরকারিভাবে ৩ হাজার ৬ শ টাকা এবং পরিষদ থেকে ৪ হাজার ৪ শ টাকা প্রদান করা হয়।
সাধন কুমার বিশ্বাস, তায়জুল ইসলাম, রাজু আহম্মেদ, একরামুল হোসেন, রেহেনা খাতুনসহ ৯ জন ইউপি মেম্বার জানান, পরিষদের তিন মাসের ভাতা উত্তোলনের জন্য তারা ইউপি সচিব মৃনাল কান্তি সাহার কাছে চেক প্রদান করেন। কিন্তু অভিযোগ রয়েছে, ব্যাংক থেকে উত্তোলন করার পর মৃনাল কান্তি সাহা প্রতি মেম্বারকে ১৩ হাজার ৫ শ টাকার পরিবর্তে ১০ হাজার টাকা প্রদান করেন। বাকি টাকা সচিব আত্মসাত করেন বলে মেম্বারদের অভিযোগ। এ ছাড়াও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে ৫১ টি গভীর নলকূপ স্থাপনের কথা বলে সচিব এলাকার প্রতি গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত তিন হাজার টাকা আদায় করেন। মাহমুদকাটি গ্রামের আবুল হোসেন জানান, নলকূপ স্থাপন করতে সরকারি ফিস বাবদ ৭ হাজার ১ শ টাকা নির্ধারিত থাকলেও সচিবকে দিতে হয়েছে অতিরিক্ত আরো তিন হাজার টাকা। একই অভিযোগ কৃঞ্চবাটি গ্রামের শ্রীকান্ত বিশ্বাস, হেলাঞ্চী গ্রামের লুৎফর রহমান, হেরমত আলী, রাসেল আহম্মেদসহ অনেকের। অপরদিকে সচিবের বিরুদ্ধে এলাকার হাট-বাজার থেকে আদায়কৃত ট্যাক্সের টাকা আত্মসাতসহ নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগে পরিষদের ৯ জন ইউপি মেম্বার সম্প্রতি যশোরের জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন। অভিযোগকারী ইউপি সদস্যরা হলেন-রাজু আহম্মেদ, মাহাবুবুর রহমান, একরামুল হোসেন, সাধন কুমার বিশ্বাস, তায়জেল ইসলাম মিলন, মুনসুর আলী, রেহেনা খাতুন, শারমিন সুলতানা ও শাহানার খাতুন। ইউপি চেয়ারম্যান এসএম আবদুল হক জানান, ‘ইউপি মেম্বারদের অভিযোগের অধিকাংশই সত্য’। তবে সচিব মৃনাল কান্তি সাহা তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো ভিত্তিহীন দাবি করে বলেন, ‘সামান্য কিছু বিষয়াদি নিয়ে দু একজন ইউপি মেম্বারের সাথে ভুল বোঝাবুঝির কারণে তারা এ অভিযোগটি করেছেন’। এদিকে মেম্বারদের অভিযোগের প্রেক্ষিতে যশোরের জেলা প্রশাসক বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দেন। নির্বাহী অফিসার ২৩ ডিসেম্বর তদন্তের তারিখ নির্ধারণ করে ইউপি মেম্বারদের নামে চিঠি ইস্যু করেন। কিন্তু ২২ ডিসেম্বর রাতে অনিবার্য কারণ উল্লেখ করে তদন্তকাজ স্থগিত করা হয়। তবে স্থগিতের সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী জানান, জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে তদন্তকাজ সম্পন্ন করা হবে।
আমাশয়ে ভুগছেন, খেয়ে দেখুন হলুদ
লোকসমাজ ডেস্ক॥ পেটের সমস্যা অনেক কারণে হতে পারে। পেটের সমস্যা হলে আমরা মূলত বলে থাকি হজমে সমস্যা। ইরিটেবল বাওয়েল সিনড্রোম, যাকে সংক্ষেপে বলা হয় আইবিএস। এটি অন্ত্র ও পরিপাক্বতন্ত্রের সমস্যা।
চিকিৎসকদের মতে, অনেক মানুষ এই সমস্যায় ভুগে থাকেন। দীর্ঘ আমাশয় সমস্যা ও কোষ্ঠকাঠিন্য রোগেও ভুগতে থাকেন। ফলে এই রোগ হয়ে থাকে। পুরুষদের তুলনায় নারীরা এই রোগে বেশি আক্রান্ত হয়।
আইবিএসের সমস্যা হলে পেটে ব্যথা হয়, পেট ফেঁপে থাকে, অ্যাসিডিটি হয়, পায়খানার অভ্যাসে পরিবর্তন দেখা দেয় (কখনও পাতলা কখনও শক্ত), মাথাব্যথা হয়। তবে এই সমস্যা অনেক কোনো রোগের ক্ষেত্রে হতে পারে।
প্রচলিত চিকিৎসা পদ্ধতি অনুযায়ী, আমাশয় এবং কোষ্ঠকাঠিন্যপ্রধান আইবিসের সমস্যা হলে লোপেরামাইড, অ্যামিট্রিপটাইলিন, অ্যান্টিবায়োটিক রিফ্যাক্সামিনের মতো ওষুধ দিয়ে থাকেন চিকিৎসকরা। তবে জীবনযাপন ও খাদভ্যাসে পরিবর্তন এ সমস্যা থেকে মুক্তি দিতে পারে।
কী খাচ্ছেন আর কী খেতে হবে, তা মাথায় রাখতে হবে। যেসব খাবার খেলে আইবিএসের সমস্যা দেখা দিতে পারে, সেসব খাবার খাবেন না। গবেষণায় দেখা গেছে, হলুদ খেলে আইবিসের সমস্যা ৬০ শতাংশ কমে যায়। তাই চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দিনে ৩০০-৪০০ মিলিগ্রাম হলুদ খেতে পারেন।
তবে আমাশয় চার অথবা ছয় সপ্তাহের বেশি সময় থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
পাইকগাছার লস্কর ইউনিয়নে কম্বল বিতরণ
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়ন পরিষদের (ইউপি) উদ্যোগে রবিববার সকালে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৩০০ কম্বল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান কে.এম. আরিফুজ্জামান তুহিন। এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সচিব ফারুক হোসেন সরদার, ইউপি সদস্য হাসানুজ্জামান, তাজউদ্দীন আহমেদ, মেরিনা সুলতানা প্রমুখ।
পাকিস্তানের অনুরোধে কাশ্মীর ইস্যুতে ওআইসি বৈঠক ডাকছে সৌদি আরব
লোকসমাজ ডেস্ক॥ কাশ্মীর নিয়ে ওআইসিভুক্ত ইসলামী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে একটি বিশেষ বৈঠক ডেকেছে সৌদি আরব। ধারণা করা হচ্ছে এর প্রভাব পড়তে চলেছে ভারত ও সৌদি আরবের স¤পর্কের মধ্যেও। সৌদি আরবের কথায় মালয়েশিয়ায় অনুষ্ঠিত হওয়া একটি ইসলামিক সম্মেলনে যোগ দেয়া থেকে বিরত ছিলো পাকিস্তান। এরপরেই কাশ্মীর নিয়ে ওই বৈঠকের আহবান জানানো হয়। এ খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
সম্প্রতি পাকিস্তান সফর করেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল-সৌদ। ইসলামাবাদে তার কাছে পাক সরকার বারবার অনুরোধ জানায় যাতে কাশ্মীর ইস্যুতে সৌদি আরব ওআইসির একটি বৈঠক ডাকে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের নেতৃত্বে আয়োজিত একটি ইসলামিক সম্মেলনে অংশ না নিতে পাকিস্তানের প্রতি আহবান জানায় সৌদি আরব। বিনিময়ে কাশ্মীর ইস্যুতে ওআইসির বৈঠক ডাকার কথা বলে রিয়াদ।
কুয়ালালামপুরে মাহাথির মোহাম্মদ ও তুরষ্কের রিসেফ তাইয়েফ এরদোগানের সঙ্গে বৈঠকে বসার কথা ছিলো পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের। কিন্তু শেষ পর্যন্ত সৌদির আহবানে তা ত্যাগ করে পাকিস্তান। তবে ঠিক কবে ওআইসিভুক্ত পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠক আয়োজিত হবে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে এরপর দিল্লির সঙ্গে রিয়াদের স¤পর্ক নিচের দিকে নামতে শুরু করবে। প্রথম থেকেই গত ৫ আগস্ট কাশ্মীরের স্বশাসনের অধিকার বাতিলের পর কোনো মুসলিম রাষ্ট্রই পাকিস্তানকে সরাসরি সমর্থন দেয়নি।
ব্রিটিশ আর্মির সঙ্গে গান ভিডিওতে টয়া
লোকসমাজ ডেস্ক॥ নতুন বছর আসতে না আসতেই প্রকাশ হয়েছে লাক্সতারকা টয়ার নতুন মিউজিক ভিডিও। গানের নাম ‘হারিয়ে যেওনা তুমি’। গানটি গেয়েছেন লন্ডন প্রবাসী ব্রিটিশ আর্মি হাসান মুন। গাওয়ার পাশাপাশি টয়ার সঙ্গে ভিডিওতে মডেলও হয়েছেন তিনি।
গানটির কথা লিখেছেন এবং সুর করেছেন মৌসুম আহমেদ, সঙ্গীতায়োজন করেছেন সাজিদ সরকার। শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান’সহ আশেপাশের মনোরম লোকেশনে মিউজিক ভিডিওটির দৃশ্যায়ণ করা হয়। ভিডিওটি পরিচালনা করেছেন সাইফুল ইসলাম রোমান।
শনিবার এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয় গান ভিডিওটি। প্রথম গান নিয়ে হাসান মুন বলেন, ‘ শত ব্যস্ততার মধ্যেও গানটাকে নিজের ভেতর লালন করি। এটা শুধু আমার প্রথম গান নয়, আমার স্বপ্নের একটা প্রজেক্ট। গানের সঙ্গে মিল রেখে একটি সুন্দর গল্পে এর ভিডিওটি নির্মিত হয়েছে। নির্মাতা বেশ গুছিয়ে চমৎকার এই মিউজিক ভিডিওটি নির্মাণ করেছে। আশা করছি দর্শকের ভালো লাগবে।’
মুমতাহিনা টয়া বলেন, ‘গানটি আমার ভীষণ ভালো লেগেছে। মিউজিক ভিডিওটির গল্পটাও আমার কাছে একটু আলাদা মনে হয়েছে। আমি এই গানটির ব্যাপারে খুবই আশাবাদী। আশা করছি বছরের শেষ প্রান্তে আমার মিউজিক ভিডিওটি সবার মন কাড়বে।’
ব্লান্ডেলের সেঞ্চুরিও বাঁচাতে পারেনি কিউইদের
লোকসমাজ ডেস্ক ॥ টেস্ট ক্রিকেটে এত বেশি রান তাড়া করে জেতার নজির নেই কারো। সেই অসম্ভবকে সম্ভব করতেই সিরিজের দ্বিতীয় টেস্টে ৪৮৮ রানের লক্ষ্যে চতুর্থ দিন ব্যাট করতে নেমেছিল নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে অস্বস্তিকর ব্যাটিংয়ের পর দ্বিতীয় ইনিংসে কিছুটা লড়াই চললেও দীর্ঘায়িত হয়নি তাদের প্রতিরোধ। মেলবোর্নে চার দিনেই নিউজিল্যান্ডকে ২৪৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এর ফলে এক ম্যাচ হাতে রেখে তিন ম্যাচের সিরিজ ২-০ তে নিশ্চিত করেছে স্বাগতিকরা।
নিউজিল্যান্ডকে ফলোঅন না করানো অস্ট্রেলিয়া ৪ উইকেটে ১৩৭ রানে ব্যাটিং শুরু করে সকালে। মাত্র ১০ ওভার ব্যাটিং করে অস্ট্রেলিয়া ইনিংস ঘোষণা করে ৫ উইকেটে ১৬৮ রানে। তাতেই লক্ষ্যটা হয়ে যায় ৪৮৮ রানের। এত বিশাল লক্ষ্যে কিউইদের শুরুটা হয়েছে বাজেভাবে। ৩৫ রানে নিউজিল্যান্ডের ৩ উইকেট তুলে নেন জেমস প্যাটিনসন। তার ৯ বলের এই তোপে ছিল ডাক মেরে ফেরা কেন উইলিয়ামসনের উইকেটটিও। বাকিরা যেখানে বড় ইনিংস খেলতে ব্যর্থ ছিলেন, এক প্রান্ত আগলে লড়াইটা চালিয়ে গেছেন শুধু ওপেনার টম ব্লান্ডেল। যার এই টেস্টে ওপেনিংয়ে নামার সুযোগ হয়েছিল জিত রাভালের ব্যর্থতায়। তিনি সুযোগটা কাজে লাগিয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে। তার প্রতিরোধের কারণেই জয় পেতে বিলম্ব হয়েছে অস্ট্রেলিয়ার। ব্যক্তিগত ১২১ রানে লাবুশানে তাকে ফেরালে ২৪০ রানে দ্বিতীয় ইনিংসে শেষ হয় নিউজিল্যান্ডের। ট্রেন্ট বোল্ট ইনজুরির কারণে আর ব্যাট করতে পারেননি। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডকে বেশ ভুগিয়েছেন প্যাট কামিন্স। সঙ্গে ছিলেন জেমস প্যাটিনসন। দ্বিতীয় ইনিংসেও স্পিনার নাথান লায়নের ঘূর্ণির সঙ্গে ভূমিকা ছিল প্যাটিনসনের। এই ইনিংসে ৩৫ রানে ৩ উইকেট নিয়েছেন প্যাটিনসন আর ৮১ রানে ৪ উইকেট লায়নের। ম্যাচসেরা প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ট্রাভিস হেড।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: প্রথম ইনিংস ৪৬৭/১০ (হেড ১১৪; ৮৩/৪ ওয়াগনার), দ্বিতীয় ইনিংস ১৬৮/৫ ডি. (ওয়ার্নার ৩৮, ম্যাথু ওয়েড ৩০*; ওয়াগনার ৩/৫০)
নিউজিল্যান্ড: প্রথম ইনিংস ১৪৮/১০ (ল্যাথাম ৫০; কামিন্স ৫/২৮, প্যাটিনসন ৩/৩৪), দ্বিতীয় ইনিংস ২৪০ (ব্লান্ডেল ১২১; লায়ন ৪/৮১, প্যাটিনসন ৩/৩৫)









