লোকসমাজ ডেস্ক ॥ কোনো ওহির জন্য বসে না থেকে বিএনপিকে রাস্তায় নামতে বলেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, বিএনপির উদ্দেশে বলতে চাই, ‘ওহির জন্য থাইকেন না, রাস্তায় নামেন। জনগণের সাথে থাকেন, বিজয় আমাদের হবেই।’ বিগত জাতীয় নির্বাচনে ‘ভোট ডাকাতির প্রতিবাদে’ রোববার (২৯ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত বিক্ষোভ সমাবেশে ডা. জাফরুল্লাহ এ কথা বলেন। গত ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ঐক্যফ্রন্টের এ নেতা বলেন, গত বছর ২৯ ডিসেম্বর রাতে ভোট ডাকাতির পর থেকে শুরু হয়েছে বাংলাদেশকে এক এক করে কারও সম্পত্তিতে রূপান্তরিত করা। সোহরাওয়ার্দী উদ্যানে সরকারি দল এবং তার দোসর দল সমাবেশ-সম্মেলন করতে পারবে, কিন্তু ঐক্যফ্রন্ট, বিএনপি ও অন্যান্য দল করতে পারবে না- এটা কি তাদের বাবার সম্পত্তি পেয়েছে?
‘সবচেয়ে দুর্ভাগ্য হলো জাতি যখন বিপদে পড়ে তখন বিচারকরা ঘুমিয়ে পড়েন। গত বছর নির্বাচনের ওপর এতগুলো মামলা হয়েছে, একটারও শুনানি হয়নি। এই বিচারকরা জনসাধারণের কাছে কী জবাব দেবেন? তাই এই বিচারকদের কাছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির কথা বলা নিরর্থক। খালেদা জিয়ার মুক্তি হতে পারে একমাত্র জনগণের মাধ্যমে। যেদিন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে সেদিন এই বিচারকদের রাস্তায় দাঁড় করিয়ে জিজ্ঞাসা করা হবে, খালেদা জিয়ার মেডিকেল রিপোর্টটা ঠিক মতো পড়েছেন কি-না।’ তিনি বলেন, যখন জাতি ঘুমিয়ে পড়ে, তখন দুর্যোগ দেশের দিকে এগিয়ে আসে। তাই আজকে সবার সহযোগিতার মাধ্যমে রাজপথে নেমে এই দুর্যোগ থেকে দেশকে বাঁচাতে হবে। তাহলে অন্যায়ের পতন হবে এবং ন্যায় প্রতিষ্ঠা হবে। বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা।
‘ওহির জন্য বসে থাইকেন না, রাস্তায় নামেন’
রামপালে কলেজছাত্রীকে মারপিটের ঘটনায় থানায় অভিযোগ দায়ের
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ বাগেরহাটের রামপালে কলেজছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদে মারপিটের ঘটনায় গত রোববার রামপাল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আহত ওই ছাত্রীকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অভিযোগে জানা গেছে, রামপাল উপজেলার শ্রীকলস গ্রামে রেজাউল সরদারের কন্যা ও সুন্দরবন মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী (২০) কলেজে যাওয়া আসার পথে একই এলাকার মৃত মান্নাফ সরদারের পুত্র এবাদুল সরদার (২২) উত্ত্যক্ত করে আসছিলেন। শনিবার কলেজে তিনি কলেজে আসার পথে শ্রীকল প্রাথমিক বিদ্যালয়ের কাছে এবাদুল পথরোধ করেন এবং কু-প্রস্তাব দেন। এর প্রতিবাদ করায় ওই ছাত্রীকে বেধড়ক কিলঘুষি মেরে আহত করেন তিনি। একই দিন ওই ছাত্রীর বাড়িতে গিয়ে ইবাদুল, তার বড় ভাই ইমদাদুলসহ অন্যরা ধারালো দা ও লাঠি নিয়ে হামলা চালায়। এসময় ছাত্রীর ভাই রমজান সরদার প্রতিবাদ করলে তাকেও মারপিট করা হয়। হামলায় আহত কলেজছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে রামপাল থানা পুলিশের ওসি মো. দেলোয়ার হোসেন জানান, ‘এ ঘটনায় অভিযোগ পেয়েছি। ভিকটিমের জবানবন্দি রেকর্ড করা হয়েছে। দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে’।
সেরা চারের আশায় বছর শেষ ম্যানইউর
লোকসমাজ ডেস্ক ॥ এই বছরটা ভালো কিছুর আশায় শেষ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। মৌসুমে বার বার হোঁচট খাওয়া দলটি প্রিমিয়ার লিগে আদায় করে নিয়েছে টানা দ্বিতীয় জয়। বার্নলিকে তারা হারিয়েছে ২-০ গোলে। এই জয়ের পর সেরা চার থেকে এক পয়েন্ট দূরে রেড ডেভিলরা। তাই নতুন বছরটা সেরা চার নিশ্চিতের লক্ষ্য নিয়ে শুরু করবেন ম্যানইউ কোচ ওলে গানার সুলশার। অবশ্য ম্যানইউর এমন জয়ের নেপথ্যে ছিল মার্শিয়াল ও র্যাশফোর্ডের আক্রমণাত্মক ভূমিকা। পল পগবা ও স্কট ম্যাকটমিনের অনুপস্থিতিতে মিডফিল্ড দুর্বল হয়ে পড়েছিল দলটির। কিন্তু বার্নলির রক্ষণাত্মক ভঙ্গিতে তেমন কোনো বিপদের মুখোমুখি হতে হয়নি। উল্টো আক্রমণে গিয়ে ৩৩ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল ম্যানইউর। মার্শিয়ালের শট লাইন থেকে ক্লিয়ার করেছেন ফিল বার্ডসলে। ৪৪ মিনিটে অবশ্য আর কোনো ভুল হয়নি ফরাসি ফরোয়ার্ডের। বার্নলি ডিফেন্ডার চার্লি টেইলরের ভুলে প্রথম গোলটি করেছেন। বিরতির পর শেষ দিকে কিছু চাপ প্রয়োগের চেষ্টা করেছিল স্বাগতিক বার্নলি। উল্টো যোগ করা সময়ে প্রতি আক্রমণে উঠে দলের দ্বিতীয় গোল তুলে নেন র্যাশফোর্ড। ২০ খেলায় ৩১ পয়েন্ট নিয়ে পাঁচে উঠেছে ম্যানইউ। রবিবার অবশ্য এই অবস্থানের পরিবর্তন হতে পারে উলভস ও শেফিল্ডের মধ্যকার ম্যাচের ফলে। তবে ম্যানইউ কোচ খুব আত্মবিশ্বাসী সেরা চারে যাবে তার দল। ১৮ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে আছে লিভারপুল। ২০ খেলায় ৪২ পয়েন্ট নিয়ে দুইয়ে লিস্টার। ১৯ খেলায় ৩৮ পয়েন্টে তিনে ম্যানসিটি, সমান খেলায় ৩২ পয়েন্টে চারে চেলসি।
আন্তর্জাতিক স্বীকৃতি পেল রবি-টেন মিনিট স্কুল
লোকসমাজ ডেস্ক॥ বছরের সেরা ই-লার্নিং প্ল্যাটফর্ম হিসেবে ইন্টারন্যাশনাল এডুকেশন অ্যাওয়ার্ড (আইইএ) পেল দেশের বৃহত্তম ডিজিটাল স্কুল রবি-টেন মিনিট স্কুল (www.robi10minuteschool.com) । সম্প্রতি ভারতের গোয়ায় অনুষ্ঠিত আইইএ সামিটে এ পুরস্কার দেওয়া হয়।
বিনামূল্যে দেশের সকল তরুণদের মানসম্মত ডিজিটাল শিক্ষা কনটেন্ট পৌঁছে দেয়ায় ‘বেস্ট ই-লার্নিং প্ল্যাটফর্ম অব ২০১৯’ পুরস্কার পেয়েছে প্ল্যাটফর্মটি। ডিজিটাল স্কুলের অনন্য বৈশিষ্ট্য হচেছ দেশের যে কোনো প্রান্ত থেকে মানসম্মত শিক্ষার সুযোগ পান শিক্ষার্থীরা।
আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনের একটি অংশ হচ্ছে আইইএ যার মাধ্যমে শিক্ষাক্ষেত্রে অনবদ্য অবদানের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বা শিক্ষকদের স্বীকৃতি দেওয়া হয়।
ভারত থেকে আইএ পুরস্কার ছাড়াও সম্প্রতি দ্য ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ডস ২০১৯-এ ‘আইসিটি স্টার্ট-আপ অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছে প্ল্যাটফর্মটি।
অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বৃদ্ধি করেছে নভোএয়ার
লোকসমাজ ডেস্ক॥ অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বৃদ্ধি করেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। আগামী ১৯ জানুয়ারি থেকে প্রতিদিন চট্টগ্রাম রুটে ৬টি ও বরিশাল রুটে ২টি করে ফ্লাইট পরিচালনা করবে প্রতিষ্ঠানটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানিয়েছে নভোএয়ার।
নভোএয়ার বর্তমানে প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম রুটে ৫টি ও বরিশাল রুটে ১টি করে ফ্লাইট পরিচালনা করছে।
যাত্রী চাহিদার কারণে নতুন পরিকল্পনা অনুযায়ী সকাল ৭টায়, ৮টা ৩০ মিনিটে, ১১টা ২০ মিনিটে, দুপুর ২টায়, বিকাল ৩টা ৫০ মিনিট ও সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাবে নভো এয়ারের ফ্লাইট। একইভাবে চট্টগ্রাম থেকে সকাল ৮টা ২০ মিনিটে, ৯টা ৫৫ মিনিটে, দুপুর ১২টা ৪৫মিনিটে, বিকাল ৩টা ২৫ মিনিটে, ৫টা ১৫ মিনিটে এবং রাত ৮টা ১০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে উড়োজাহাজ। এছাড়া ঢাকা থেকে সকাল ৯টায় এবং দুপুর ২টা ৫০ মিনিটে বরিশালের উদ্দেশে বিমান ছেড়ে যাবে। একইভাবে বরিশাল থেকে সকাল ১০টা ১০ মিনিটে ও বিকাল ৪টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে নভোএয়ারের বিমান।
এসব রুট ছাড়াও নভোএয়ার বর্তমানে প্রতিদিন কক্সবাজার রুটে ৬টি, সৈয়দপুর রুটে ৫টি, যশোর রুটে রুটে ৫টি, সিলেট রুটে ২টি এবং রাজশাহী ও কলকাতা রুটে ১টি করে ফ্
‘আ.লীগ এখন গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে’
লোকসমাজ ডেস্ক ॥ বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, যে আওয়ামী লীগ এক সময় ভোটের অধিকারের জন্য রাজপথে সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, সেই আওয়ামী লীগ এখন দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে নিজেদের গণতান্ত্রিক ঐতিহ্যকে পুরোপুরি ভূলুণ্ঠিত করেছে। এ আওয়ামী লীগ এখন মানুষের গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে নিজেদের দাঁড় করিয়েছে।
গতকাল এক বিবৃতিতে সাইফুল হক এসব কথা বলেন। আগামীকাল ৩০ ডিসেম্বর দেশব্যাপী কালো পতাকা নিয়ে ‘কালো দিবস’ পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ২০১৮-এর ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নজিরবিহীন ভোট ডাকাতি ও দিনের ভোট রাতে কেটে নেয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক ও নৈতিক পরাজয় ঘটেছে। গত বছর জাতীয় নির্বাচনে প্রায় প্রতিটি আসনে আগের রাতে ৪০ থেকে ৬০ শতাংশ ভোট কেটে নিয়ে আওয়ামী লীগ রাজনৈতিক কলঙ্কের এক নতুন ইতিহাস রচনা করেছে। তিনি বলেন, নির্বাচন কমিশন সরকারের অনুগত ভূমিকা পালন করতে গিয়ে ভোট ডাকাতির প্রধান সহযোগিতে পরিণত হয়েছে। জনগণের ভোটাধিকার হরণ করে নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব লংঘন করেছে। ঢাকাসহ সারা দেশে কালো দিবসের সমাবেশে সামিল হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।
বাংলাদেশ থেকে আম নেবে জাপান: কৃষিমন্ত্রী
লোকসমাজ ডেস্ক॥ জাপান বাংলাদেশ থেকে আম আমদানির আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগের চমৎকার পরিবেশ রয়েছে। একটি আদর্শ শিল্পপ্রতিষ্ঠান করার জন্য যা যা প্রয়োজন তা নিশ্চিত করবে সরকার, তার ১শটি অর্থনৈতিক অঞ্চলের মাধ্যমে। জাপান বাংলাদেশে বিনিয়োগ করেছে, অংশীদারিত্ব গড়ে তুলছে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিবিড় করেছে। দেশের সব ধরনের সার কারখানায় জাপানের সহযোগিতা রয়েছে।
রোববার (২৯ ডিসেম্বর) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ে নিজ দফতরে কৃষিমন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো সাক্ষাৎ করতে এলে এ আগ্রহের কথা জানান তিনি।
কৃষিমন্ত্রী বলেন, স্বাধীনতার পর বাংলাদেশের দুর্দিনে যেসব দেশ বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে এগিয়ে এসেছে জাপানের স্থান সবার ওপরে। বাংলাদেশের জনগণ জাপানের সরকার ও জনগণকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে সবসময়। কৃষিবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কৃষি উৎপাদন খরচ কমানোর লক্ষ্যে ডিএপি সারের মূল্য হ্রাস করেছে।
বাণিজ্যিক ফুল চাষের কথা উল্লেখ করে মন্ত্রী রাষ্ট্রদূতকে যশোর জেলায় কৃষিমন্ত্রণালয় অধিন চাষকৃত ফুলবাগান পরিদর্শনের আহ্বান জানালে জাপানের রাষ্ট্রদূত তাতে সম্মতি জানান।
তিনি বলেন, বাংলাদেশের স্বাস্থ্য, শিক্ষাসহ আর্থসামাজিক ক্ষেত্রে উন্নতি সাধন করেছে। দারিদ্রের হার কমেছে, শিশু মাতৃমৃত্যু হার কমেছে, মানুষের গড় আয়ু বেড়েছে। কৃষিক্ষেত্রে অভাবনীয় সাফল্য খাদ্য ঘাটতির দেশটি আজ খাদ্য রপ্তানির মর্যাদা অর্জন করেছে। আগামী ২-৩ বছরের মধ্যে কৃষিকে শতভাগ যান্ত্রিকিকরণ ও বহুমুখীকরণ করা হবে। কৃষি বাণিজ্যিকিরণে, পোল্ট্রি বাণিজিকিরণে এবং ডেইরি বাণিজ্যিকিকরণে যেতে চায় বাংলাদেশ এখাতে জাপানের সহযোগিতা প্রয়োজন। কৃষিপণ্য প্রক্রিয়াজাতে করে রপ্তানির করা হবে এ নিয়ে কাজ চলছে।
আব্দুর রাজ্জাক বলেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে পাশে থাকা জাপান এবার কৃষি উন্নয়নেও বাংলাদেশের পাশে থাকবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজের সহযোগিতার জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।এটি জাপান বাংলাদেশের বন্ধুত্বের নির্দেশন। এ সময় মন্ত্রী কৃষি যন্ত্রে প্রণোদনার কথা উল্লেখ করেন।
জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজের জন্য বাংলাদেশের প্রশংসা করেন।
এ টার্মিনাল নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২১ হাজার ৩০০ কোটি টাকা। সরকারি কোষাগার থেকে আসবে ৫ হাজার কোটি টাকা। আর বাকি অর্থ আসবে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) থেকে। জাপানের মিতসুবিশি ও ফুজিতা এবং কোরিয়ার স্যামসং একটি কনসোর্টিয়াম হিসেবে টার্মিনালের নির্মাণকাজ করবে। বাংলাদেশে এমুহূর্তে প্রয়োজন দেশি-বিদেশি বিনিয়োগ। ১৯৭৩ সালে কৃষিখাতে আধুনিক যন্ত্রপাতি নিয়ে বাংলাদেশে প্রথম কাজ করে জাইকা।
আফগানিস্তানে তালেবানের হামলায় ১৭ সেনা নিহত
লোকসমাজ ডেস্ক॥ আফগানিস্তানের উত্তরাঞ্চলে তালেবান জঙ্গিদের হামলায় ১৭ সেনা নিহত হয়েছেন।
রোববার (২৯ ডিসেম্বর) উত্তরাঞ্চলের তাখার প্রদেশে এই হামলার ঘটনা ঘটে।
তাখার প্রদেশের গর্ভনরের মুখপাত্র জাওয়াদ হাজরি হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এই হামলার লক্ষ্যবস্তু ছিল সেনা ক্যাম্প।
তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেছেন, এই হামলায় ২১ জন সেনা নিহত হয়েছে। এবং ক্যাম্প থেকে বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করা হয়েছে।
মনিরামপুরে ইউপি সচিবের বিরুদ্ধে টাকা আত্মসাতসহ নানা অভিযোগ ৯ মেম্বারের
স্টাফ রিপোর্টার, মনিরামপুর (যশোর) ॥ যশোর মনিরামপুরের খেদাপাড়া ইউনিয়ন পরিষদের সচিব মৃনাল কান্তি সাহার বিরুদ্ধে ৯ জন ইউপি মেম্বারের ভাতা ও আদায়কৃত ট্যাক্সের টাকা আত্মসাত এবং ৫১টি গভীর নলকূপ স্থাপনের জন্য প্রতি গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত তিন হাজার টাকা আদায়সহ নানা দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। ইতিমধ্যে সচিবের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নিতে ওই মেম্বাররা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন। এরই ভিত্তিতে জেলা প্রশাসক অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দিয়েছেন। খেদাপাড়া ইউনিয়ন পরিষদ অফিস সূত্রে জানা যায়, পরিষদের প্রতি ইউপি মেম্বারের জন্য মাসিক ভাতা বরাদ্দ রয়েছে ৮ হাজার টাকা। এর মধ্যে সরকারিভাবে ৩ হাজার ৬ শ টাকা এবং পরিষদ থেকে ৪ হাজার ৪ শ টাকা প্রদান করা হয়।
সাধন কুমার বিশ্বাস, তায়জুল ইসলাম, রাজু আহম্মেদ, একরামুল হোসেন, রেহেনা খাতুনসহ ৯ জন ইউপি মেম্বার জানান, পরিষদের তিন মাসের ভাতা উত্তোলনের জন্য তারা ইউপি সচিব মৃনাল কান্তি সাহার কাছে চেক প্রদান করেন। কিন্তু অভিযোগ রয়েছে, ব্যাংক থেকে উত্তোলন করার পর মৃনাল কান্তি সাহা প্রতি মেম্বারকে ১৩ হাজার ৫ শ টাকার পরিবর্তে ১০ হাজার টাকা প্রদান করেন। বাকি টাকা সচিব আত্মসাত করেন বলে মেম্বারদের অভিযোগ। এ ছাড়াও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে ৫১ টি গভীর নলকূপ স্থাপনের কথা বলে সচিব এলাকার প্রতি গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত তিন হাজার টাকা আদায় করেন। মাহমুদকাটি গ্রামের আবুল হোসেন জানান, নলকূপ স্থাপন করতে সরকারি ফিস বাবদ ৭ হাজার ১ শ টাকা নির্ধারিত থাকলেও সচিবকে দিতে হয়েছে অতিরিক্ত আরো তিন হাজার টাকা। একই অভিযোগ কৃঞ্চবাটি গ্রামের শ্রীকান্ত বিশ্বাস, হেলাঞ্চী গ্রামের লুৎফর রহমান, হেরমত আলী, রাসেল আহম্মেদসহ অনেকের। অপরদিকে সচিবের বিরুদ্ধে এলাকার হাট-বাজার থেকে আদায়কৃত ট্যাক্সের টাকা আত্মসাতসহ নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগে পরিষদের ৯ জন ইউপি মেম্বার সম্প্রতি যশোরের জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন। অভিযোগকারী ইউপি সদস্যরা হলেন-রাজু আহম্মেদ, মাহাবুবুর রহমান, একরামুল হোসেন, সাধন কুমার বিশ্বাস, তায়জেল ইসলাম মিলন, মুনসুর আলী, রেহেনা খাতুন, শারমিন সুলতানা ও শাহানার খাতুন। ইউপি চেয়ারম্যান এসএম আবদুল হক জানান, ‘ইউপি মেম্বারদের অভিযোগের অধিকাংশই সত্য’। তবে সচিব মৃনাল কান্তি সাহা তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো ভিত্তিহীন দাবি করে বলেন, ‘সামান্য কিছু বিষয়াদি নিয়ে দু একজন ইউপি মেম্বারের সাথে ভুল বোঝাবুঝির কারণে তারা এ অভিযোগটি করেছেন’। এদিকে মেম্বারদের অভিযোগের প্রেক্ষিতে যশোরের জেলা প্রশাসক বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দেন। নির্বাহী অফিসার ২৩ ডিসেম্বর তদন্তের তারিখ নির্ধারণ করে ইউপি মেম্বারদের নামে চিঠি ইস্যু করেন। কিন্তু ২২ ডিসেম্বর রাতে অনিবার্য কারণ উল্লেখ করে তদন্তকাজ স্থগিত করা হয়। তবে স্থগিতের সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী জানান, জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে তদন্তকাজ সম্পন্ন করা হবে।
আমাশয়ে ভুগছেন, খেয়ে দেখুন হলুদ
লোকসমাজ ডেস্ক॥ পেটের সমস্যা অনেক কারণে হতে পারে। পেটের সমস্যা হলে আমরা মূলত বলে থাকি হজমে সমস্যা। ইরিটেবল বাওয়েল সিনড্রোম, যাকে সংক্ষেপে বলা হয় আইবিএস। এটি অন্ত্র ও পরিপাক্বতন্ত্রের সমস্যা।
চিকিৎসকদের মতে, অনেক মানুষ এই সমস্যায় ভুগে থাকেন। দীর্ঘ আমাশয় সমস্যা ও কোষ্ঠকাঠিন্য রোগেও ভুগতে থাকেন। ফলে এই রোগ হয়ে থাকে। পুরুষদের তুলনায় নারীরা এই রোগে বেশি আক্রান্ত হয়।
আইবিএসের সমস্যা হলে পেটে ব্যথা হয়, পেট ফেঁপে থাকে, অ্যাসিডিটি হয়, পায়খানার অভ্যাসে পরিবর্তন দেখা দেয় (কখনও পাতলা কখনও শক্ত), মাথাব্যথা হয়। তবে এই সমস্যা অনেক কোনো রোগের ক্ষেত্রে হতে পারে।
প্রচলিত চিকিৎসা পদ্ধতি অনুযায়ী, আমাশয় এবং কোষ্ঠকাঠিন্যপ্রধান আইবিসের সমস্যা হলে লোপেরামাইড, অ্যামিট্রিপটাইলিন, অ্যান্টিবায়োটিক রিফ্যাক্সামিনের মতো ওষুধ দিয়ে থাকেন চিকিৎসকরা। তবে জীবনযাপন ও খাদভ্যাসে পরিবর্তন এ সমস্যা থেকে মুক্তি দিতে পারে।
কী খাচ্ছেন আর কী খেতে হবে, তা মাথায় রাখতে হবে। যেসব খাবার খেলে আইবিএসের সমস্যা দেখা দিতে পারে, সেসব খাবার খাবেন না। গবেষণায় দেখা গেছে, হলুদ খেলে আইবিসের সমস্যা ৬০ শতাংশ কমে যায়। তাই চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দিনে ৩০০-৪০০ মিলিগ্রাম হলুদ খেতে পারেন।
তবে আমাশয় চার অথবা ছয় সপ্তাহের বেশি সময় থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।









