চুয়াডাঙ্গায় গাঁজা ও ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গায় গাঁজা ও ফেনসিডিলসহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। শনিবার চুয়াডাঙ্গা- ঝিনাইদহ সড়কের বদরগঞ্জ নয় মাইল নামক স্থান থেকে তাদের আটক করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল নাজমুল হাসান জানান,আটকরা হলেন, জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুরের সাহাজুলের ছেলে শামীম হোসেন (৩৮) ও একই উপজেলার কার্পাসডাঙ্গার আব্দুস সামাদের ছেলে আমিনুল ইসলাম (৩১)।

উল্লিখিত স্থানে আটক ওই দুই ব্যক্তির কাছ থেকে ১০ কেজি গাঁজা এবং ২০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এসময় তাদের ব্যবহৃত ১টি মোটরসাইকেল, ২টি মোবাইল ফোনসেট এবং নগদ ১ হাজার ৪৫ টাকা জব্দ করা হয়।

এ ব্যাপারে বিজিবির নায়েক জিয়াউর রহমান বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করে আসামিসহ জব্দ করা মালামাল থানায় হস্তান্তর করেছে।