৮ জেলার ডিসিদের নিয়োগ বাতিল

0

লোকসমাজ ডেস্ক ।। দুই দফায় নিয়োগ পাওয়া ৫৯ জেলা প্রশাসকের (ডিসি) মধ্যে ৮ জেলার ডিসিদের নিয়োগ বাতিল করা হয়েছে। বুধবার সচিবালয়ের নিজ দপ্তরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বাছাই কমিটির বৈঠকে পর্যালোচনা করে আট জেলা প্রশাসককে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি চারজন জেলা প্রশাসকের জেলা অলদবদল করা হয়েছে। এরমধ্যে লক্ষ্মীপুর, জয়পুরহাট, রাজশাহী, শরীয়তপুর, কুষ্টিয়া, দিনাজপুর, রাজবাড়ী ও সিরাজগঞ্জ জেলার ডিসিদের অপসারণ করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই সিনিয়র সচিব জানান, ইতোমধ্যে টাঙ্গাইলের ডিসিকে পঞ্চগড়ে, নীলফামারীর ডিসিকে টাঙ্গাইলে, নাটোরের ডিসিকে লক্ষ্মীপুরে এবং পঞ্চগড়ের ডিসিকে নীলফামারীতে বদলি করা হয়েছে। এছাড়া সাত মন্ত্রণালয় সচিববিহীন, দ্রুত এসব নিয়োগ দেয়া হবে। ( সূত্র  : চ্যানেল ২৪)