১৪ বছরেও ধারের টাকা ফেরত না পেয়ে মামলা

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোরে ধার নিয়ে ১৪ বছরেও পরিশোধ না করায় একই পারিবারের তিনজনের বিরুদ্ধে আত্মসাতের মামলা হয়েছে। সদর উপজেলার কিসমত নওয়াপাড়ার আব্দুস সাত্তারের ছেলে আসাদুজ্জামান মামলাটি করেন।
আসামিরা হলো, ঘুনী নাথপাড়ার সখিনা বেগম (৪৩) ও তার স্বামী মিজানুর রহমান (৫৫) এবং মৃত হোসেনের আলীর ছেলে লাইলী বেগম (৬৫)।
এজাহারে আসাদুজ্জামান উল্লেখ করেছেন, আসামি সখিনা বেগম তাকে ধর্মের ভাই বলে ডাকেন। সে কারনে তার পরিবারের সাথে সুসম্পর্ক আছে। তার ছেলে নয়নকে (২৭) বিদেশে পাঠানো সিদ্ধান্ত নেয়। সে কারনে তার কাছে ১০ লাখ টাকা ধার চায়। তিনি মানবিক কারনে আসামিদের সামনে ২০১৪ সালের ২২ আগস্ট একটি ৩শ’ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পের সাক্ষর করে ১০ লাখ টাকা ধার স্বরুপ দেন। ওই বছরের ১৫ সেপ্টেম্বরের মধ্যে টাকা পরিশোধ করবে বলে অঙ্গীকার করে। এরপর তার ছেলে বিদেশে চলে যায়। কিন্তু টাকা ফেরৎ দেয় না। আজ না কাল বলে ঘুরাতে থাকে। এই ভাবে ১০ বছর চলে যায়। সর্বশেষ গত ৫ ডিসেম্বর বিকেলে আসামিদের বাড়িতে গিয়ে ধারের ১০ লাখ টাকা চান। কিন্তু টাকা দেবে না বলে জানিয়ে দেয়। উল্টো তাকে নানা ভাবে হুমকি দেয়। এই কারণে তিনি থানায় মামলা করেন।