হরিহর নদী দখলদারমুক্ত কার্যক্রম শুরু

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ যশোরের মনিরামপুরে নদী থেকে অবৈধ দখলদারমুক্ত ও কচুরিপনা পরিষ্কারের কার্যক্রম শুরু করা হয়েছে। উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে বুধবার দুপুরে হরিহর নদী থেকে এ কার্যক্রমের সূচনা করেন খুলনা বিভাগীয় অতিরিক্ত কমিশনার(শিক্ষা ও আইসিটি) দেব প্রসাদ পাল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না, সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, পৌর নির্বাহী অফিসার কামাল হোসেন, থানার অফিসার ইনচার্জ(ভারপ্রাপ্ত) পলাশ বিশ্বাস , মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আকরাম হোসেন খান, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাফায়েত হোসেন প্রমুখ। নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম জানান,হরিহর নদীকে অবৈধ দখলমুক্ত করে পাঁচ শতক জমি উদ্ধার করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।