হরিণের মাংস, মাথা ও চামড়াসহ শিকারী আটক

0

বাগেরহাট সংবাদদাতা ॥ সুন্দরবন থেকে হরিণের মাংস, মাথা ও চামড়াসহ মিজান হাওলাদার (৪৫) নামের এক শিকারীকে আটক করেছে বনবিভাগ। বৃহস্পতিবার বিকেলে সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য কেন্দ্রের ছোট ভদরুদ্দিন খালের ভিতর থেকে ওই শিকারীকে আটক করা হয়।
আটক মিজান হাওলাদার বাগেরহাটের শরণখোলা উপজেলার পানিরঘাট এলাকার তানজের হাওলাদারের ছেলে।
সুন্দরবনের কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সাদিক মাহমুদ বলেন, বনরক্ষীরা বিভিন্ন এলাকায় টহল দেয়ার সময় ছোট ভদরুদ্দিন খালে ডিঙ্গি নৌকা দেখে তাদের কাছে এগিয়ে যান। এসময় বনরক্ষীদের দেখে অন্য শিকারীরা বনের মধ্যে পালিয়ে গেলেও একজনকে আটক করা হয়। তাদের সাথে থাকা টুকরো টুকরো করা হরিণের এক মণ মাংস, চারটি মাথা, চারটি চামড়া, ১৯টি ফাঁদ, দুটি ধারালো দা ও দুটি ডিঙ্গি নৌকা জব্দ করেন তারা। এ ঘটনায় বন নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক শিকারীকে শুক্রবার সকালে বাগেরহাট আদালতে সোপর্দ হয়েছে।