স্কুল হ্যান্ডবল টুর্ণামেন্ট উদ্বোধনী দিনে দুটি খেলায় জয়ী চৌগাছা পাইলট ও বাহাদুরপুর হাইস্কুল

0

 

স্পোর্টস রিপোর্টার ॥ যশোরে অনুষ্ঠিত পোলার আইসক্রিম স্কুল হ্যান্ডবল টুর্নামেন্টের উদ্বোধনী দিনের দুটি খেলায় জয় লাভ করেছে চৌগাছা শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়।  বুধবার যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে খেলা দুটি অনুষ্ঠিত হয়। দিনের প্রথম খেলায় চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মাধমিক বিদ্যালয় ১১-৬ গোলে চৌগাছা ধুলীয়ানী সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের পক্ষে,সিফাতুল ৪টি, শুভ ২টি, নিশাদ ২টি, রাফিদ, জীবন ও আনিমুল ১টি করে গোল করেন। বিজিত দলের পক্ষে,ইয়ামিন ৪টি, রায়হান ও তারেক ১টি করে গোল করেন।
দ্বিতীয় খেলায় বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় ১২-৪ গোলে ভাতুড়িয়া হাইস্কুল এন্ড কলেজকে পরাজিত করে। খেলায় বিজয়ীদলের পক্ষে সিয়াম ৫টি, সৈকত ৪টি, মিরাজ ২টি, হৃদয় ১টি গোল করেন। বিজিতদলের পক্ষে আপন ৩টি ও সাহবুদ্দিন ১টি গোল করেন।
এর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন, যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ইয়াকুব কবির। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এজেডএম সালেক, অতিরিক্ত সাধারণ সম্পাদক এম এ আকসাদ সিদ্দিক শৈবাল, যুগ্ম সম্পাদক এবিএম আখতারুজ্জামান, সদস্য এহসানুল হক সুমন, খায়েরুজ্জামান বাবু, সদস্য ও বাস্কেটবল সম্পাদক হিমাদ্রী সাহা মনি প্রমুখ।