স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রির্পোটার, অভয়নগর (যশোর)॥ স্কাউটিংয়ে বিশেষ অবদানের জন্যে বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা হিসেবে অভয়নগর উপজেলাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এ উপলক্ষে অভয়নগর উপজেলা স্কাউট সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপুকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ স্কাউটস অভয়নগর উপজেলা শাখার আয়োজনে বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কমিটির সভা থেকে এ সংবর্ধনা দেওয়া হয়।

একই অনুষ্ঠানে কমিটির সহসভাপতি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ সাহাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির সহসভাপতি (স্কাউট শাখা) নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সহসভাপতি (মাদরাসা) আড়পাড়া সৈয়েদিয়া দাখিল মাদরাসার সুপার এম মনিরুজ্জামান, সহসভাপতি (কাব শাখা) মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস বেগম, কমিশনার রাজু আহমেদ, কোষাধ্যক্ষ মাহাবুব হোসেন হাজরাসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কাউটঁস খুলনা অঞ্চলের লিডার ট্রেনার এস এম ফারুক আহমেদ।