শার্শায় ৩২টি পূজামণ্ডপে বিএনপির অনুদান

0
ছবি: সংগৃহীত।

নাভারণ (যশোর) সংবাদদাতা ॥ শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর বিএনপির উদ্যোগে পূজামন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বেনাপোল পৌরসভাসহ শার্শা উপজেলার ৩২টি পূজামন্ডপের প্রতিটিতে ৫ হাজার টাকা করে মোট ১ লাখ ৬০ হাজার টাকা অনুদান দেওয়া হয়। বুধবার বিকেলে শার্শা উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়েদ সাবেরুল হক সাবু।

ছবি: সংগৃহীত।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সৈয়েদ সাবেরুল হক সাবু বলেন, দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় বক্তব্য দেন শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বৈদ্যনাথ কুমার দাস ও সাধারণ সম্পাদক নীল কমল সিংহ।