সীমান্তে হত্যার প্রতিবাদে যশোরে আজ বিপ্লবী কমিউনিস্ট লীগের বিক্ষোভ

0

বেনাপোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যের মৃত্যুসহ সীমান্তে লাগাতার হত্যার প্রতিবাদে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা কমিটির উদ্যোগে আজ বেলা ১১ টায় প্রেস ক্লাব যশোরের সামনে প্রতিবাদ বিক্ষোভ করবে।
ওই বিক্ষোভ কর্মসূচিতে দেশপ্রেমিক সকল মানুষকে উপস্থিত হওয়ার জন্য এক বিবৃতিতে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা কমিটির সম্পাদক কমরেড তসলিম-উর-রহমান। বিজ্ঞপ্তি