সারা দেশের সাথে একযোগে চৌগাছায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

0
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে যশোরের চৌগাছায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে র‍্যালি, হাসপাতাল পরিষ্কার, লিফলেট বিতরণ এবং মশা নিধন কার্যক্রম বাস্তবায়িত হয়।। ছবি: লোকসমাজ

স্টাফ রিপোর্টার চৌগাছা যশোর ॥ দেশ ব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিলেন সীমান্তবর্তী উপজেলা চৌগাছা। শনিবার সকালে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মসূচির উদ্বোধন করেন। চৌগাছা উপজেলা পরিষদ হলরুমে সরাসরি প্রধানমন্ত্রীর উদ্বোধন অনুষ্ঠান প্রদর্শন করা হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) জি,এম,এ, মুনীব, উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম, জামায়াতের আমীর মাও, গোলাম মোর্শেদসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ , উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে নেতৃবৃন্দ একটি র‍্যালি বের করেন। র‍্যালি বাজারের প্রধান সড়ক ঘুরে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়। এরপর স্কাউট সদস্য, সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতাদের উপস্থিতিতে পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করা হয়।

সকাল ১০টায় চৌগাছা সরকারি হাসপাতাল ও পৌরসভার উদ্যোগে র‍্যালি, আলোচনা সভা,লিফলেট বিতরণ ও পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালিত হয়েছে।

এ সময় পৌর প্রশাসক জি,এম,এ, মুনীব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মু. আহসানুল মিজান রুমি, আবাসিক মেডিকেল অফিসার ড: সুরাইয়া পারভীনসহ ডাক্তার, নার্স ও পৌরসভার কর্মকর্তা কর্মচারী এবং পরিচ্ছন্ন কর্মীরা উপস্থিত ছিলেন।