সাব রেজিস্ট্রারের ওপর হামলার প্রতিবাদে ঝিকরগাছায় কর্মবিরতি পালন

0

 

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার ইউসুফ আলীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদের আটকসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝিকরগাছায় সাব-রেজিস্ট্রার অফিসের কর্মকর্তা-কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী চলা এই কর্মসূচি একযোগে পালিত হচ্ছে। এরই অংশ হিসেবে বুধবার সকাল থেকে সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে কর্মবিরতি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা সাব-রেজিস্ট্রার নারায়ন চন্দ্র মন্ডল, মোহরার ইকবাল কবির, আজমিরা সুলতানা, টিসি মোহরার প্রবীর কুমার চন্দ্র, নকলনবীশ সাদ আমিন রনি, আরিফুজ্জামান সন্টু, জান্নাতুল ফেরদৌস সম্রাট, দলিল লেখক সমিতির সভাপতি ফিরোজ আহমেদ, সাধারণ সম্পাদক সন্তোষ কুমার সরকার, সহসভাপতি নেছার উদ্দিন, কোষাধ্যক্ষ শেখ জহুরুল হক, শহিদুল ইসলাম, মাসুম হোসেন, রানাসহ সাব-রেজিস্ট্রি অফিসের সকল স্থায়ী ও অস্থায়ী কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।