সাতক্ষীরা সীমান্তে বিজিবি বিএসএফ পতাকা বৈঠক

0

শ্যামনগর ( সাতক্ষীরা) সংবাদদাতা॥ সাতক্ষীরার দেবহাটা টাউন শ্রীপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) ও ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সের ( বিএসএফ) মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার সকাল ১১ টায় বাংলাদেশের অভ্যন্তরে রুপসী ম্যানগ্রোভ পযর্টন কেন্দ্রে ঘন্টাব্যাপী এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সীমান্তে নিরাপত্তা জোরদার, সহাবস্থান, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন অটুট রাখার লক্ষ্যে দু-দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সর্বাত্মক আলোচনা হয়েছে এবং দু-পক্ষই একত্রে সীমান্ত রক্ষায় অবিচল ভাবে কাজ করার অঙ্গীকার সহ বিভিন্ন সীমান্তে অপতৎপরতা রোধে সর্বদা একসাথে কাজ করার আশ্বাস প্রদান করেন। বৈঠকে ১০ সদস্যের বিজিবি দলের নেতৃত্ব দেন বিজিবির ১৭ নীলডুমুর ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ কামরুল আহসান। ভারতের পক্ষে ৮ সদস্য বিশিষ্ট বিএসএফ দলের নেতৃত্ব দেন ৮৫ ব্যাটালিয়ন বিএসএফ এর কমান্ড্যান্ট অফিসার অনুরাগ মানী। পতাকা বৈঠক ও পর্যবেক্ষণ সভা ফলপ্রসু হয়েছে বলে জানান ১৭ নীলডুমুর বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ কামরুল আহসান।