সাতক্ষীরায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালিত

0

শেখ মাসুদ হোসেন, সাতক্ষীরা॥ সাতক্ষীরায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালন করেছে সাতক্ষীরা জেলা জাতীয় পার্টি। বুধবার (২৩ মার্চ) বেলা ১২টার সময় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেনের সভাপতিত্বে ও সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ তপনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, জাপা নেতা শাখাওয়াতুল করিম পিটুল, শেখ আব্দুস সাদেক, আকরাম হোসেন খান বাপ্পী, জেলা ছাত্র সমাজ সভাপতি পৌর কাউন্সিলর কায়সারুজ্জামান হিমেল প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য দিন দিন বাড়ছে। মানুষের মাঝে হাহাকার পড়েছে। চাল, ডাল, তেল, পেয়াজসহ প্রতিটি জিনিসের মূল্য লাগামহীনভাবে বাড়ছে। সাধারণ খেঁটে খাওয়া মানুষদের নাভিশ^াস উঠেছে। সরকারের কাছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানো জন্য আহব্বান জানাচ্ছি। এদিকে, একই দাবিতে সকাল ১০টায় তালা উপজেলা জাতীয় পার্টি সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে তালা সদরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়