সাংবাদিক আনিস আলমগীরের ৭ দিনের রিমান্ড আবেদন

0
নিষিদ্ধ সংগঠনকে উসকানি ও স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র উত্তরা পশ্চিম থানার মামলায় গ্রেপ্তার সাংবাদিক ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ সন্ত্রাসবিরোধী আইনে উত্তরা পশ্চিম থানায় দায়ের হওয়া মামলায় সাংবাদিক আনিস আলমগীরের সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতে এই আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।

সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘উত্তরা পশ্চিম থানায় সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। ওই মামলায় ডিবি হেফাজতে থাকা সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেফতার দেখানো হয়েছে।’

অতিরিক্ত কমিশনার আরও জানান, মামলাটির তদন্তকারী কর্মকর্তা থানা পুলিশ থেকে আসছেন। তদন্তকারী থানা পুলিশের মাধ্যমেই গ্রেফতার সাংবাদিক আনিস আলমগীরকে আজ আদালতে সোপর্দ করা হবে।

এর আগে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল রোববার সন্ধ্যায় আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।