সহকারী পরিচালকের বহিষ্কার দাবিতে ঝিনাইদহ চক্ষু হাসপাতালে বিক্ষোভ

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহ চক্ষু হাসপাতালের দুর্নীতিবাজ সহকারী পরিচালক মিলন হোসেনকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন হাসপাতালের চিকিৎসক-কর্মকর্তা ও কর্মচারীরা।

বুধবার বিকেলে কর্মবিরতির ঘোষণা দিয়ে হাসপাতালাল চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মানববন্ধন কর্মসূচিতে মিলিত হয়। ব্যানার- ফেস্টুন নিয়ে হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। কর্মসূচিতে সিনিয়র চিকিৎসক ডা. আব্দুল হালিম, মেডিকেল অফিসার আরাফাত রহমান, খালিদ নাঈম, কানিজ ফাতেমা, জুই আক্তার, নাহিদ পারভেজ, সুবোধ রঞ্জন ও সিনিয়র ল্যাব সহকারী তরিকুল ইসলাম বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, হিসাব সহকারী থেকে সহকারী পরিচালক হওয়া মিলন হোসেন হাসপাতালে নানা অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত। তার বিরুদ্ধে প্রমাণসহ অভিযোগ দিলেও কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নিচ্ছে না।