শ্রীপুরে কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

0

 

শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা ॥ শ্রীপুর উপজেলার মুজদিয়া জামিউল উলূুম কারিমিয়া মাদরাসায় গত রোববার ২৯তম হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। হুফফাজুল কুরআন ফাউ-েশন বাংলাদেশ কর্তৃক পরিচালিত মাগুরা জেলা শাখার উদ্যোগে ও শ্রীপুর উপজেলা শাখার আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৪টি গ্রুপে উপজেলার ২৭টি প্রতিষ্ঠানের ১৫৮ জন অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় ১ম থেকে ৭ম স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, হুফফাজুল কুরআন ফাউ-েশন মাগুরা জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, জেলা সাংগঠনিক সম্পাদক আহম্মেদ হুসাইন, দপ্তর সম্পাদক হাফেজ মাওলানা আরিফুল হক। এ সময় উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউ-েশন শ্রীপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আবু রাসেল, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা হাফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা হাবিবুল্লাহ মিজবাহ, হাফেজ মাওলানা ফয়সাল আলম, উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা লিয়াকত আলী প্রমুখ।