খানজাহান আলী ব্লাড ব্যাংকের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ

0

শেখ বদর উদ্দিন, ফুলবাড়ীগেট খুলনা॥ খানজাহান আলী ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী মিনহাজুর রহমান রিপ্ত’র নির্দেশনায় পবিত্র মাহে রমজানকে সামনে রেখে খানজাহান আলী ব্লাড ব্যাংকের সভাপতি আলমাস শিকদার ও সাধারণ সম্পাদক আলিদ গাজীর পরিচালনায় ২৩ মার্চ বুধবার রাত ৯ টায় শিরোমনিতে শতাধিক পরিবারের মাঝে ব্লাড ব্যাংকের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে ছিলো (চিড়া,ছোলা,মুড়ি,চিনি,খেজুর ও শরবত)। এ সময় উপস্থিত ছিলেন খানজাহান আলী ব্লাড ব্যাংকের সাবেক সাধারন সম্পাদক তামিম আহমেদ। ব্লাড ব্যাংকের সহ-সভাপতি অভি খান, যুগ্ম-সাধারণ সম্পাদক তাসনিম কৌশিক,শেখ আলিফ উদ্দিন,লিমন মুন্সী,দপ্তর সম্পাদক তানভীর রহমান সহ ব্লাড ব্যাংকের উপদেষ্টা দলীয় সদস্য বৃন্দ। উল্লেখ্য প্রতিষ্ঠালগ্ন থেকে খানজাহান আলী ব্লাড ব্যাংকের পক্ষ থেকে বিভিন্ন সময়ে অসহায় মানুষের পাশে এসে মানবিক সেবায় দাড়িয়েছে ।