শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী কাল, শোভাযাত্রার প্রস্তুতি

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ আগামীকাল ৪ সেপ্টেম্বর (শুক্রবার) সনাতন ধর্মাবলম্বীদের যুগাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হবে। এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিতি হিসেবে উপস্থিত থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বুধবার লালদীঘির পাড়স্থ জেলা পূজা উদ্যাপন পরিষদের কার্যালয়ে সংগঠনের জেলা, সদর উপজেলা ও যশোর পৌর শাখা আয়োজিত সংবাদ সম্মলনে একথা জানানো হয়।

লিখিত বক্তব্যে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কুমার ঘোষ বলেন, জন্মাষ্টমী উপলক্ষ্যে ঐতিহাসিক টাউন হল মাঠে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা, আলোক প্রজ্বালন শেষে মঙ্গল শোভাযাত্রা বের করা হবে।

শোভাযাত্রা যশোর শহর প্রদক্ষিণ করে বেজপাড়া পূজা সমিতি মন্দির ও ঘোষ বাড়ীর মাঠে এলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, যশোর জেলা শাখার পক্ষ থেকে প্রসাদ বিতরণ করা হবে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত । বিশেষ অতিথি থাকবেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মাদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক রফিকুল হাসান ।

যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশন এর পূজ্যপাদ অধ্যক্ষ শ্রীমৎ স্বামী জ্ঞানপ্রকাশানন্দজী মহারাজের নেতৃত্বে দেশ ও জাতির মঙ্গল কামনায় আলোক প্রজ্বালন পর্বে মঞ্চে উপস্থিত অতিথি ছাড়াও সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।

এদের মধ্যে জেলা বিএনপি কমিটির সভাপতি অ্যাড. সাবেরুল হক সাবু, জেলা পরিষদ এর প্রশাসক এবং যশোর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যানপিপি ও বিএনপি জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও পরিষদের প্রশাসক, দেলোয়ার হোসেন খান খোকন ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের জেলা শাখার আহ্বায়ক অ্যাড. দেবাশীষ দাস ছাড়াও যশোর সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক যথাক্রমে রবিন পাল ও প্রশান্ত সরকার এবং পৌর শাখার সাধারণ সম্পাদক উৎপল ঘোষ সাংগঠনিক দৃষ্টিকোন থেকে তাদের বক্তব্য উপস্থাপন করবেন।

বৃহত্তর সনাতনী ঐক্য সৃষ্টির উদ্দেশ্যে এবং অন্ধকার দূরীভূত করে আলোকযাত্রায় যুথবদ্ধ দৃঢ়তায় অগ্রসর হতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখা আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনসমূহের পাশাপাশি রাইটস যশোর, সনাতন ধর্ম সংঘ, বৈষম্যবিরোধী সনাতন সমাজ, হিন্দু মহাজোট, নীলগঞ্জ মহাশ্মশান কর্তৃপক্ষ। ইসকন, সৎসংঘ, পূজা উদযাপন ফ্রন্টসহ সকল মানবাধিকার সংগঠনসমূহের নেতৃবৃন্দকে সসম্মানে আমন্ত্রণ জানানো হবে। মহাভারতে বিবৃত ঐক্যের নির্দেশনাই বাংলাদেশ পূজা উদযাপন পরিষদকে এই ঐক্য প্রয়াসে তৎপর হতে উদ্বুদ্ধ করেছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের জেলা শাখার সভাপতি দীপঙ্কর দাস রতন, সহ সাধারণ সম্পাদক রতন আচার্য্য, প্রচার সম্পাদক প্রশান্ত সরকার, মহিলা বিষয় সম্পাদিকা অর্চনা অধিকারী, সদস্য বাবু হালদার, গৌরব ঘোষ, সদর উপজেলা শাখার সভাপতি রতন কুমার পাল, পৌর শাখার সাধারণ সম্পাদক উৎপল ঘোষ প্রমুখ।