শ্যামনগরে মৎস্য ঘেরে স্যালো মেশিনে যুবকের মৃত্যু

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ শ্যামনগরের গাবুরা ইউনিয়নের লক্ষিখালী গ্রামে স্যালো মেশিনে জড়িয়ে উজ্বল হোসেন (২৭) নামে এক যুবক মারা গেছেন। গত বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। তিনি খলিশাবুনিয়া গ্রামের হজরত আলী গাইনের ছেলে।
স্থানীয় মেম্বার আবু হাসান জানান, গত বৃহস্পতিবার রাত ৯ টার সময় উজ্বল তার নিজ মৎস্যঘেরের স্যালো মেশিনের পানি সেঁচ করতে যান। মৎস্য ঘেরের বাসায় তিনি একা ছিলেন। শুক্রবার সকাল ৭টার দিকে এলাকাবাসী মৎস্য ঘেরের পানি সেঁচের মেশিনে জড়ানো অবস্থায় উজ্বল হোসেনের লাশ দেখতে পায়। ধারণা করা হচ্ছে রাতে তিনি পানি তোলা সেচ মেশিন চালাতে গিয়ে মেশিনে জড়িয়ে মারা গেছেন।