শ্যামনগরে পানের বরজে দুবৃর্ত্তের ছোবল

0

শ্যামনগর (সাতীরা) সংবাদদাতা॥ শ্যামনগরে এক কৃষকের পানের বরজে আগাছা নাশক বিষ ছিটিয়ে ব্যাপক য়তি করেছে দুবৃর্ত্তরা। সোমবার গভীর রাতে উপজেলা সদরে ইছাকুড় গ্রামে কৃষক আবুল কাশেমের পানের বরজে ব্যাপক য়তি করে।
সরেজমিনে কৃষক আবুল কাশেম জানান, বছরে ৫০ হাজার টাকায় এক বিঘা জমি লীজ নিয়ে পান চাষ করে। উপজেলা কৃষি অফিসে পরামর্শে এই প্রথম বারের মতো শ্যামনগরে পান চাষ করা হয়। জমিতে ভালো পানের ফলন হয়। ইতোমধ্যে তার ৩ লাধিক টাকা খরচ হয়েছে। সব ঠিকঠাক থাকলে বছরে ৫ ল টাকার পান বিক্রি হবে বলে তিনি জানান। কিন্তু উঠতি ফসলে দুবৃর্ত্তরা আগাছা নাশক বিষ ছিটিয়ে যাবতীয় পান নষ্ট করে দিয়েছে। এ ঘটনায় পান চাষি সর্বশান্ত হয়েছে। শ্যামনগর উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হোসেন মিঞা ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, েেত আগাছা নাশক বিষ ছিটানোর ফলে পান গাছ শুকিয়ে যাচ্ছে।