শ্যামনগরে দেশি অস্ত্রসহ ডাকাত সদস্য আটক

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ শ্যামনগরে জাহাজ ঘাটায় রাশেদ মোল্লা (৪৩) নামে এক ডাকাত সদস্যকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে পুলিশ। সে ঈশরীপুর ইউনিয়নের ধুমঘাট গ্রামের আব্বাস মোল্লার ছেলে।
গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এস আই মোমরেজ হোসেন জাহাজ ঘাটায় ডাকাতির প্রস্তুতির সময় রাশেদ মোল্লাকে আটক করেন। এসময় অন্যান্য ডাকাত পুলিশের উপস্থিত টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে রাম দা. শাবল. টর্চ-লাইটসহ বিভিন্ন দেশীয় অস্ত্র জব্দ করে পুলিশ দল।
শ্যামনগর থানার ওসি আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক রাশেদ মোল্লাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।