শৈলকুপায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু

0

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ শৈলকুপায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক রাজু আহমেদ নিহত হয়েছেন। তিনি উপজেলার গাড়াগঞ্জের রাজু টেলিকম নামের এক ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের চন্ডিপুর তেলের পাম্পের সামনে দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক রাজু আহমেদ রাস্তায় ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হন। ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত রাজুর বাড়ি উপজেলার বরদাহ গ্রামে। এ ব্যাপারে শৈলকুপা থানার উপ পরিদর্শক আব্দুল জলিল জানান, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।