শুক্রবার থেকে সারাদেশে বিক্ষোভের ডাক ইনকিলাব মঞ্চের

0

লোকসমাজ ডেস্ক ॥ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শুক্রবার সারাদেশে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। এদিন জুমার নামাজের পর এ কর্মসূচি শুরু হবে বলে জানান সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

সরকার এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে না পারলে সংসদ ভবন ঘেরাও করার হুঁশিয়ারি দেন তিনি।

জাবের বলেন, “সাগর-রুনির মতো যেন শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার তারিখের পর তারিখ না যায়। যদি এমনটাই হয়, তাহলে আপনাদেরকেও জানিয়ে রাখি, আপাতত বিক্ষোভ মিছিল; এর পরের দিন হয়তো অবরোধ, এর পরের দিন যমুনা ঘেরাও, এর পরের দিন পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও, এর পরের দিন হয়তো আমরা সংসদ ভবন ঘেরাও করব।

“আমাদেরকে অসহায় মনে কইরেন না; জনগণ আমাদের সঙ্গে আছে। আমাদেরকে অশান্ত কইরেন না। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এ সংবাদ সম্মেলন করেন ইনকিলাব মঞ্চ।