শিক্ষা বোর্ড ও ডা. রাজ্জাক কলেজে ঈদ-ই মিলাদুন্নবীর আলোচনা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শিক্ষা বোর্ড ও ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী পালিত হয়েছে। বুধবার প্রতিষ্ঠান দুটিতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ (সা.) এর জীবনী আলোচনা হয়। আলোচনায় বক্তারা বলেন, বর্তমান তরুণ সমাজ যে সংকটের দিন পার করছে তা থেকে উত্তরণের একটাই পথ নবীর আদর্শ, নির্দেশনা অনুসরন করা। মহানবী আমাদের সামনে উপস্থিত না থাকলেও ঘুম থেকে উঠে ঘুমানোর পূর্ব পর্যন্ত আমাদের জন্য সুনির্দিষ্ট নির্দেশনা রেখে গেছেন। সেই নির্দেশনা অনুসরণ করা হলে ব্যক্তি বা সমাজ জীবনে কোন সংকট থাকবে না।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কনফারেন্স রুমে আলোচনা সভায় অতিথি ছিলেন শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর আব্দুর রহিম, পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ^াস শাহীন আহমেদ। সভাপতিত্ব করেন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক(উচ্চ মাধ্যমিক) মুহাম্মদ নিয়ামত ইলাহী। সেকশন অফিসার নাসিরুজ্জামানের পরিচালনায় আলোচনা করেন সাবেক উপ বিদ্যালয় পরিদর্শক একেএম নাজিমুদ্দিন, কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি কামাল হোসেন ও কর্মচারি ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান প্রমুখ।


ডা. আব্দুর রাজ্জাক কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ জেএম ইকবাল হোসেন। প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এনামুল হক। সহকারী অধ্যাপক আব্দুল গনির পরিচালনায় আলোচনা করেন, উপাধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম, ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক বেলাল হোসেন প্রমুখ।

আলোচনা শেষে হামদ্, নাত, কেরাত ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। এছাড়া বাংলাদেশ ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়