শালিখায় পলিথিনমুক্ত বাজার গড়তে বিনামূল্যে কাপড়ের ব্যাগ বিতরণ

0

 

শালিখা (মাগুরা) সংবাদদাতা ॥ পলিথিনমুক্ত বাজার গড়তে শালিখায় বিনামূল্যে কাপড়ের ব্যাগ বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ। তিনি শুক্রবার বিকেলে উপজেলা সদরের আড়পাড়া বাজারের দুই শতাধিক পথচারী ও সাধারণ ক্রেতার মধ্যে সচেতনতা বৃদ্ধিতে ও বাজার পলিথিনমুক্ত করতে এই ব্যাগ বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাসেদুল ইসলাম,ইউডিএফ কর্মকর্তা ইবাদ আলী,ইউএনওর সিএ জাহিদুল ইসলাম,শালিখা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব মিয়া,সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ, সাংবাদিক মাসুম বিল্লাহ প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ উপস্থিত ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের পলিথিন ব্যবহার না করে কাপড়ের ব্যাগ ব্যবহারের আহ্বান জানান।
তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, শালিখা উপজেলার তিনটি আশ্রয়ণ প্রকল্পের ২০ জন উপকারভোগী নারীকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রশিক্ষণ দিয়ে সেলাই মেশিন দেওয়া হবে।