শালিখায় ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

0

শালিখা (মাগুরা) সংবাদদাতা॥ মাগুরার শালিখায় ডিজিটাল উদ্ভাবনী মেলার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ৯টা হতে দিনব্যাপী শালিখা উপজেলা পরিষদ চত্বরে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়। এটুআই’র উদ্যোগে সমগ্র দেশের স্থানীয় প্রশাসনের ন্যায় শালিখা উপজেলাতেও ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজন করা হয়। মেলাতে মোট ৩০ টি স্টল ও ০৪ টি প্যাভিলিয়ন বসানো হয়। উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. শ্রী বীরেন শিকদার এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) উম্মে তহমিনা মিতু,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইমুন নেছা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু শ্যামল কুমার দে ও মাগুরা জেলা পরিষদের সদস্য আবু হানিফ মুন্সী।