শালিখায় গরু চোর গ্রেফতার

0

শালিখা (মাগুরা) সংবাদদাতা॥ মাগুরার শালিখা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গরুচোর চক্রের সক্রিয় সদস্য ও মূলহোতা উপজেলার চিলেডাঙ্গী গ্রামের শমসের জোয়াদ্দারের ছেলে আব্দুর ছালাম জোয়াদ্দারকে গ্রেফতার করেছে।
বুধবার রাতে শালিখা থানা অফিসার ইনচার্জ ওলি মিয়ার নেতৃত্বে এসআই(নি.)শাহ আলম,এসআই(নি.) আনোয়ার হোসেন, এএসআই(নি.) রেজাউল ইসলাম ফোর্স নিয়ে কৃষকের ছদ্মবেশে হাফিজ চেয়ারম্যানের ঘেরের পাশ থেকে তাকে গ্রেফতার করেন। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।