শালিখায় কাত্যায়নী পূজা ম-প পরিদর্শনে ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান

0

শালিখা (মাগুরা) সংবাদদাতা॥ মাগুরার শালিখায় শ্রী শ্রী কাত্যায়নী পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুর রহমান।
তিনি বুধবার সকাল ৮ টার দিকে উপজেলার আড়পাড়া চুকিনগর কানুদার খাল সংলগ্ন কাত্যায়নী পূজা মন্ডপ পরিদর্শনকালে বলেন, সংখ্যালঘু সম্প্রদায়সহ সাধারণ মানুষের জানমাল ও ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ৷
এ সময় উপস্থিত ছিলেন, লেফটেন্যান্ট কর্নেল মেহিদী হাসান, মেজর মো. জিল্লুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ, শালিখা থানার অফিসার ইনচার্জ ওলি মিয়া,আনসার ও ভিডিপি কর্মকর্তা মর্জিনা খাতুন,আড়পাড়া বাজার বণিক সমিতির সভাপতি ডাক্তার সুভাষ চন্দ্র রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সিতান বিশ্বাস,কাত্যায়নী পূজা উদযাপন কমিটির সভাপতি ডাক্তার মহন অধিকারি প্রমুখ।