শার্শা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য আটক

0

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ বর্ডার গার্ড (৪৯ বিজিবি) যশোর ব্যাটালিয়নের অভিযোগে ভারতীয় ফেনসিডিল, বিদেশি মদ, কম্বল, শাড়ি, থ্রিপিস, চাদর, তৈরি পোশাক, পেন্সিল ব্যাটারী এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী আটক হয়েছে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, রোববার বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্ট, হিজলী বিওপি এবং বেনাপোল আইসিপি এর সীমান্ত এলাকায় বিশেষ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় সর্বমোট ছয় লাখ ৫৯ হাজার টাকা মূল্যের ভারতীয় ভারতীয় ফেনসিডিল, বিদেশী মদ, কম্বল, শাড়ি, থ্রিপিস, চাদর, তৈরি পোশাক, পেন্সিল ব্যাটারী এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী আটক করে।
বিজিবি অধিনায়ক আরো জানান, দেশের রাজস্ব ফাঁকি রোধ করে দেশের তরুন যুব সমাজকে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবির এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে স্থানীয় জনগণ সাধুবাদ জ্ঞাপন করেছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।