শার্শায় ১০টি সোনার বারসহ আটক ১

0

যশোরের শার্শা উপজেলার শ্যামলাগাজী এলাকা থেকে ১০টি সোনার বারসহ (১.১৬৫ কেজি ওজন) এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, বুধবার দুপুরে বেনাপোল কোম্পানি সদরে কর্মরত সুবেদার আকবর আলীর নেতৃত্বে একটি বিশেষ চোরাচালান বিরোধী তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে উপজেলার শ্যামলা গাজী গ্রামে পাকা রাস্তার ওপর হতে একটি মোটরসাইকেল আরোহীর দেহ তল্লাশি করে ভারতে পাচারের উদ্দেশে বিশেষ কায়দায় আসামির প্যান্টে লুকায়িত অবস্থায় ১.১৬৫ কেজি ওজনের ১০ টি সোনার বার উদ্ধার করা হয়। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলও আটক করা হয়। আটক ইসমাইল হোসেন (৩৮) উপজেলার নামাজগ্রামের মৃত আব্দুল জব্বার মিয়ার ছেলে। বিজ্ঞপ্তি