শার্শায় বিএনপি নেতা নাসির উদ্দিনের মায়ের ইন্তিকাল

0

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের শার্শা উপজেলার উলাশী বিএনপি নেতা নাসির উদ্দিনের মা জায়েদা খাতুন (৭৫) ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার বেলা ৩ টায় নিজ গ্রাম পানবুড়িতে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উলাশী ইউনিয়নের পানবুড়ি ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জানান, তার মা জায়েদা খাতুন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। এ অবস্থায় মঙ্গলবার বেলা ৩ টায় তিনি মৃত্যুবরণ করেন। মাগরিব নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। উলাশী ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জানাজায় অংশ নেন।