শার্শায় চাঁদা না পেয়ে দলিল লেখকের বাড়িতে হামলা

0

শার্শা(যশোর)সংবাদদাতা॥ যশোরের শার্শায় চাঁদা না পেয়ে গভীর রাতে ফিরোজ আহম্মেদ নামে এক দলিল লেখকের বাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা । ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাতে শার্শার কন্দবপুর মানিক আলী গ্রামে। এ ঘটনায় গ্রামের সাধারণ মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে। দলিল লেখক ফিরোজ আহম্মেদ শার্শার নিজামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত মহশিন খানের ছেলে।
সূত্রে জানা গেছে, শার্শার কন্দবপুর মানিক আলী গ্রামের মৃত নূর বক্স মন্ডলের ছেলে ইহান আলী (৫৮) গত ৫ আগস্টের পর এলাকায় ব্যাপক চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন।
ফিরোজ আহম্মেদ জানান, এর আগে সন্ত্রাসী ইহান তার কাছ থেকে ১৫ হাজার টাকা চাঁদা আদায় করেন। এখন তিনি আরও ১০ লাখ টাকা চাঁদা দাবি করছেন। তিনি ওই টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে ২৮ জানুয়ারি মঙ্গলবার গভীর রাতে সন্ত্রাসী ইহান তার দলবল নিয়ে তার বাড়িতে হামলা চালান। ভাঙচুর করেন। এ সময় প্রতিবেশীরা ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
কন্দবপুর মানিক আলী গ্রামের বিএনপি কর্মী মফিজুর রহমান জানান, ইহান আলী আগে আওয়ামী লীগ করতেন। তখনও তিনি বিভিন্ন অপকর্ম করতেন। এখন তিনি বিএনপির পরিচয় দিয়ে নানান অপকর্ম চালিয়ে যাচ্ছেন।
নিজামপুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামরুল ইসলাম জানান, গত ১৭ বছর আওয়ামী লীগ করার পর গত ৫ আগস্ট থেকে ইহান আলী বিএনপির পরিচয় দিয়ে এলাকায় ব্যাপক চাঁদাবাজি করছেন। মঙ্গলবার গভীর রাতে ফিরোজ নামে এক ব্যক্তির কাছে তিনি ১০ লাখ টাকা চাঁদা দাবি করে তা না পেয়ে তার বাড়িতে হামলা চালিয়েছেন।
শার্শা থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম জানান, এমন ঘটনা তার জানা নেই। তবে অভিযোগ পেলে অপরাধী যেই হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া