শার্শায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৩ আসামি আটক

0

শার্শা(যশোর)সংবাদদাতা॥ যশোরের শার্শা থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৩ জন পলাতক আসামিকে আটক করেছে। এর মধ্যে শার্শার উলাশী গ্রামের ওমর আলীর ছেলে শেখ সোয়েব চুয়াডাঙ্গার দর্শনা থানার একটি হত্যা মামলার আসামি। অন্য আসামিরা হলেন, সম্বন্ধকাঠি গ্রামের মো. নাজিম উদ্দিনের ছেলে আবুজার সজিব ও মাদক মামলার পলাতক আসামি গিলাপোল আবাশন গ্রামের মো. মধু। রোববার তাদের আটক করা হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ কে এম রবিউল ইসলাম জানান, আটকদের বিরুদ্ধে হত্যা, চুরি ও মাদক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে পলাতক থাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে। তাদের যশোরের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।