শার্শায় এস্কাপ সিরাপসহ আটক ১

0
ছবি: সংগৃহীত।

বাগআঁচড়া(যশোর)সংবাদদাতা ॥ শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ৭০ বোতল ভারতীয় নিষিদ্ধ এস্কাপ সিরাপসহ মিলন হোসেন (৩৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি।

সোমবার দুপুর ২টার দিকে ২১ বিজিবির রুদ্রপুর বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক মিলন হোসেন শার্শা থানার অগ্রভুলোট গ্রামের মৃত নূর উদ্দীনের ছেলে।

বিজিবি জানায়, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে রুদ্রপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে ৭০ বোতল ভারতীয় এস্কাপ সিরাপসহ মিলনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, দেশের সীমান্তে মাদকসহ যেকোনো ধরনের চোরাচালান বন্ধে বিজিবির এ ধরনের কঠোর ও জিরো টলারেন্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।