শার্শায় ইয়াবাসহ মাদক মামলার আসামি নজু গ্রেফতার

0
ছবি: সংগৃহীত।

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ শার্শায় মাদক মামলার আসামি নজরুল ইসলাম নজুকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার বাগআঁচড়া গ্রামের রবিউল শেখের ছেলে।

শার্শা থানার পুলিশের এস আই চঞ্চল কুমার বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১১টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাগআঁচড়ার কায়বা রাস্তার ওপর থেকে মাদক কারবারী নজরুল ইসলামকে সন্দেহজনকভাবে আটক করে তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

পুলিশ জানায় নজরুল ইসলাম নজুর নামে শার্শা থানা ও পার্শ্ববর্তী কলারোয়া থানায় ১১টি মাদক মামলা রয়েছে।

এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) সামিনুল হক জানান, নজরুল ইসলাম নজুর নামে মাদক আইনে একটি মামলা হয়েছে। মাদক মামলায় তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।