শার্শায় ইটবোঝাই ট্রাক্টরের চাপায় নিহত

0

বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা ॥ যশোরের শার্শা উপজেলার পাঁচভুলোট গ্রামে ইটবোঝাই ট্রাক্টর চাপায় মিজানুর রহমান (৩৮) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি ওই গ্রামের আবুবকর সিদ্দিকের ছেলে। রোববার সকাল সাড়ে ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পাঁচভুলোট গ্রামের ইউপি সদস্য তরিকুল ইসলাম জানান, মিজানুর রহমান রোববার সকালে বালুন্ডার শফি ভাটা থেকে ইট কিনে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে অসাবধনতাবশত ইটবোঝাই ট্রাক্টরে চাঁপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। গোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তবিবুর রহমান জানান, মিজানুরের মৃত্যুর খবরটি শার্শা থানায় অবহিত করা হয়েছে। দুর্ঘটনায় কেউ বাদী না থাকায় স্বাভাবিক নিয়মেই তাকে দাফন করা হয়েছে।