শার্শায় আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

0

শার্শা (যশোর) সংবাদদাতা॥ যশোরের শার্শা উপজেলা প্রশাসনের উদ্যেগে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ডা. কাজী নাজিব হাসান। উপস্থিত ছিলেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ) শওকত মেহেদী সেতু, শার্শা থানা অফিসার ইনচার্জ কে এম রবিউল ইসলাম, বেনাপোল পোর্ট থানা অফিসার ইনচার্জ রাসেল মিয়া, নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রোকনুজ্জামান রোকন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যশোর জেলা সাবেক আমির মাও. আজিজুর রহমান, শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সভাপতি আবুল হাসান জহির, জামায়াতের শার্শা উপজেলা সভাপতি অধ্যাপক মাওঃ ফারুক হাসান প্রমুখ।