শার্শার নিজামপুর ইউনিয়ন বিএনপি নেতা রফিকুল ইসলামের ইন্তিকাল

0
ছবি: সংগৃহীত।

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়ন বিএনপি নেতা রফিকুল ইসলাম সুজা ইন্তিকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার কন্দর্পপুর গ্রামে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

মৃত্যুকাল তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুম রফিকুল ইসলাম সুজার ছেলে সুমন হোসেন বলেন, শনিবার সকাল সাড়ে ১০ টায় কন্দর্পপুর মাদ্রাসা মাঠে তার পিতার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

রফিকুল ইসলাম সুজার মৃত্যুর খবর শুনে তার বাড়িতে যান ও নামাজে জানাজায় অংশ নেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু,শার্শা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম তরফদার, শার্শা উপজেলা বিএনপির সহ সভাপতি আমিনুর রহমান নেদা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ মন্টু, নিজামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নূরুল আলম আতা প্রমুখ।