শার্শায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

0
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে বের হওয়া বর্ণাঢ্য আনন্দ র‍্যালি।

স্টাফ রিপোর্টার ॥ যশোরের শার্শা উপজেলায় নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) বিকেলে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এই উদযাপনের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম হোসেন।

আলোচনা সভায় প্রধান ও বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম রেজা অর্ণব, শফিকুল ইসলাম জয় এবং জেলা কমিটির সদস্য শরীফ আলামিন শুভ।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, সদস্য সচিব ওমর ফারুক, স্বেচ্ছাসেবক দল নেতা ইকরাম রাজ, এস এম আব্দুল হক, আবু বক্কর সিদ্দিক, মিলন, মনিরুজ্জামান মনি, রাজুদুর রহমান সবুজ এবং তৌহিদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই কর্মসূচিতে সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।