শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত

0

শালিখা মাগুরা সংবাদদাতা || ফিড দ্যা ফিউচার বাংলাদেশ ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এক্টিভিটি (সিএসএ) ব্রি-ধান ৯৮ এর শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর এর সহযোগিতায় ইউএসএআইডি এর অর্থায়নে আন্তর্জাতিক সার উন্নয়ণ কেন্দ্র (আইএফডিসি) এর আয়োজনে মাগুরার শালিখা উপজেলার চুকিনগর গ্রামের তপন বিশ্বাসের জমিতে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৩ টায়

ব্রি-ধান ৯৮ এর শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আলমগীর হোসেন৷ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কৃষক মিন্টু মন্ডল৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,আইএফডিসির ফিল্ড সুপার ভাইজার শরিফুল আলম মনি৷ অনুষ্ঠানটি সঞ্চালন করেন, আইএফডিসির মাগুরা জেলা সমন্বয়কারি কৃষিবিদ মোঃ আনিছুজ্জামান৷ আরও উপস্থিত ছিলেন সাংবাদিক শহিদুজ্জামান চাঁদ,এইচ এম রাজিব,উপসহকারি কৃষিকর্মকর্তা পলাশ মন্ডল,কৃষক নিখিল বিশ্বাস,মফিজ উদ্দিন৷ শস্যকর্তন ও মাঠ দিবস অনুষ্ঠানে ২০ জন পুরুষ ও ১০ জন মহিলা অংশগ্রহণ করেন৷