শরণখোলায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সভা অনুষ্ঠিত

0

 

শরণখোলা (বাগেরহাট ) সংবাদদাতা ॥ বাগেরহাটের শরণখোলায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সামাজিক সমস্য নিরসনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন এ সভার আয়োজন করে। সভায় ইমাম, খতিব, আলেম-ওলামা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর ই আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, শরণখোলা থানার অফিসার ইনচার্জ ইকরাম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রায়েন্দা ইউপি চেয়ারম্যান আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, শরনখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, বাগেরহাট ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মোহসীন উদ্দিন প্রমুখ।