শরণখোলায় লোকালয়ে বিশাল অজগর

0

বাগেরহাট সংবাদদাতা॥বাগেরহাটের শরণখোলায় লোকালয়ে বিশাল এক অজগর সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২১ মার্চ) বিকেলে সুন্দরবন সংলগ্ন উপজেলার সোনাতলা গ্রামের তজুরগেট এলাকার মালেকের বাড়ির বাগান থেকে ২০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, সোনাতলঅ গ্রামের মরিয়ম বেগমের একটি ছাগল অজগর ধরে নিয়ে প্রতিবেশী মালেকের বাড়ির বাগানে আক্রমণ করে মেরে ফেলে। এসময় ছাগলের ডাক শুনে মরিয়ম বেগম এমন দৃশ্য দেখে গ্রামবাসীকে জানায়। পরে কমিউনিটি প্যাট্রলিং গ্রুপ (সিপিজি) সদস্য ও ভিজেল টাইগার টিম (ভিটি আরটি ) সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গেলে লোকজনের উপস্থিতি টের পেয়ে সাপটি ছাগলটিকে ছেড়ে দিয়ে পার্শবর্তী ঝোপের মধ্যে আশ্রয় নেয়। পরে তল্লাশি চালিয়ে সাপটিকে উদ্ধার করে বনরক্ষীদের সহায়তায় সুন্দরবনে অবমুক্ত করেন। ২০ ফুট লম্বা সাপটির ওজন প্রায় ৫৫ কেজি।