শক্তি ফাউন্ডেশনে ১২৩০ পদে বিশাল নিয়োগ; অভিজ্ঞতা ছাড়াই ক্যারিয়ার গড়ার সুযোগ

0
শক্তি ফাউন্ডেশনে ১২৩০ পদে নিয়োগ; স্নাতক পাসে আবেদন করতে পারবেন যে কেউ।। প্রতীকী ছবি: এআই/লোকসমাজ

বেসরকারি উন্নয়ন সংস্থা ‘শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজড উইমেন’ তাদের মাইক্রোফাইন্যান্স ও হেলথ প্রোগ্রামের আওতায় বিশাল জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩টি পৃথক পদে মোট ১ হাজার ২৩০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ০৭ জুন ২০২৬ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

বিস্তারিত পদের বিবরণ:

  • ১. মাইক্রোফাইন্যান্স অফিসার (১০০০ জন): স্নাতক পাস প্রার্থীরা অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন। বয়সসীমা ২৫–৩৫ বছর। ৩ সপ্তাহের প্রশিক্ষণকালে ৭,০০০ টাকা ভাতা প্রদান করা হবে। শিক্ষানবিশকালে বেতন ২২,৫০০ টাকা এবং স্থায়ীকরণের পর ২৭,৫০০ টাকা।

  • ২. জুনিয়র অ্যাকাউন্টেন্ট (২০০ জন): বাণিজ্য বিভাগে স্নাতক (এসএসসি ও এইচএসসি-তেও বাণিজ্য বাধ্যতামূলক)। কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, তবে ক্ষুদ্রঋণ কার্যক্রমে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স সর্বোচ্চ ৩৫ বছর। প্রশিক্ষণ ভাতা ৭,০০০ টাকা। শিক্ষানবিশকালে বেতন ২১,০০০ টাকা এবং স্থায়ীকরণের পর ২৬,০০০ টাকা।

  • ৩. মেডিকেল অ্যাসিস্ট্যান্ট/প্যারামেডিক (৩০ জন): ৪ বছরের MATS বা ৩ বছরের প্যারামেডিক কোর্স সম্পন্ন হতে হবে। সংশ্লিষ্ট কাজে ১-২ বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক। এই পদে নারীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স সর্বোচ্চ ৩৫ বছর। বেতন ২০,০০০ টাকা।

কর্মস্থল: ঢাকা বিভাগের (ঢাকা, গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল ও মুন্সিগঞ্জ), চট্টগ্রাম বিভাগের (ব্রাহ্মণবাড়ীয়া, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি), সিলেট বিভাগের (সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ), বরিশাল বিভাগের (ভোলা, পটুয়াখালী) মোট ২৯টি সুনির্দিষ্ট জেলায় কর্মীদের পদায়ন করা হবে।

কর্মীদের জন্য বিশেষ সুবিধা ও আর্থিক সুরক্ষা:

১. নির্দিষ্ট রিজিয়নে কর্মরতদের জন্য মাসিক ১,৫০০ টাকা “স্ট্রাটেজিক রিজিওনাল এলাউন্স”।

২. নিজ জেলা থেকে দূরত্বের ভিত্তিতে ৭৫০ থেকে ২,৫০০ টাকা পর্যন্ত দূরত্ব ভাতা।

৩. নারী কর্মীদের জন্য মাসিক ১,২০০ টাকা সুরক্ষা ভাতা এবং ৬ মাস স-বেতনে মাতৃত্বকালীন ছুটি।

৪. বৈশাখী ভাতাসহ বছরে ৩টি উৎসব বোনাস।

৫. স্থায়ীকরণের পর প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও ইনক্রিমেন্ট সুবিধা।

৬. কর্মকালীন দুর্ঘটনায় শতভাগ চিকিৎসা সহায়তা এবং কর্মক্ষমতা হারালে এককালীন মৃত্যু ক্ষতিপূরণ।

৭. কর্মীর মৃত্যুতে পরিবারকে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা আর্থিক সহায়তা।

৮. সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি এবং পুরুষ কর্মীদের জন্য ৭ দিন পিতৃত্বকালীন ছুটি।

আবেদনের নিয়ম: আগ্রহী ও যোগ্য প্রার্থীদের শক্তি ফাউন্ডেশনের ওয়েবসাইটের (Career Page) মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ০৭ জুন ২০২৬।