রাজনীতির উদ্দেশ্য হওয়া উচিত মানুষের কল্যাণ : অধ্যাপক নার্গিস বেগম

জয়তী সোসাইটির চক্ষু ক্যাম্পের উদ্বোধন

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ জয়তী সোসাইটি যশোর প্রাঙ্গণে শুক্রবার ৬০ ঊর্ধ্ব মায়েদের চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। শুক্রবার এ ক্যাম্প হয়।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের উদ্যোগে ও ইকোর সহযোগিতায় আয়োজিত চক্ষু ক্যাম্পে ৬০ ঊর্ধ্ব মায়েদের বিনামূল্যে চোখের চিকিৎসা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক নার্গিস বেগম বলেন, রাজনীতির উদ্দেশ্য হওয়া উচিত মানুষের কল্যাণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের কল্যাণেই রাজনীতি করে আসছে। তিনি ৬০ ঊর্ধ্ব মায়েদের জন্যে জয়তী সোসাইটির বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন ও মায়েদের সার্বিক প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন। মায়েদের সার্বিক প্রয়োজনে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।

চক্ষু ক্যাম্পে চিকিৎসা দেন দক্ষিণ বঙ্গের অন্যতম ফ্যাকো সার্জন ডা. মাহমুদুর রহমান। ম্যানেজার ও সহকারী ছিলেন কামরু হুদা খান, ওটি ইনচার্জ মোমিন উদ্দিন, সহকারী ওটি ইনচার্জ মাসুদ আহমেদ, রমজান হীরা, ফার্মেসি ও মেডিসিনে তৌহিদুর রহমান। ক্যাম্পে ১৫০ জন মায়ের মধ্যে ১৩৫ জনকে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ব্যবস্থাপত্র ও ওষুধ দেওয়া হয়েছে। এছাড়া ১৫ জন মায়ের চোখে অপারেশনসহ উন্নতমানের লেন্স বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, নগর মহিলা দলের সভাপতি শামসুন নাহার পান্না, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামার আরিফ নুর, জয়তী ৬০ ঊর্ধ্ব নারীসেবা কর্মসূচির সহসভাপতি হাজী আনিসুর রহমান মুকুল ও সদস্য রাফ্ফাত আরা ডলি।

আরও উপস্থিত ছিলেন জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস, প্রোগ্রাম ম্যানেজার রোকনুজ্জামান, অর্থ ব্যবস্থাপক অসীম কুমার বিশ্বাস, প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম লাল্টু, স্বাস্থ্য ব্যবস্থাপক শামীমা খাতুন, ইউনিট ম্যানেজার ফিরোজা খাতুন, সিরিয়া সুলতানা রিনা, শাহিনা আক্তার, শাহনাজ পারভিন রুপা, বিউটি কুন্ডু,বর্ণালী সরকার প্রমুখ।বিজ্ঞপ্তি।