লোহাগড়ায় ভিক্ষুকদের মাঝে কম্বল বিতরণ

0

লোহাগড়া(নড়াইল)সংবাদদাতা॥ গ্রামীণ ব্যাংক প্রতি বছরের ন্যায় এ বছরও দেশের গরীব, অসহায়, হৃতদরিদ্রদের পাশে সাহায্যের হাত বাড়িয়েছে। গ্রামীণ ব্যাংকের সকল শাখা ভিক্ষাবৃত্তি পেশায় নিয়োজিত দরিদ্র জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করছে। তারই অংশ হিসেবে সোমবার দুপুরে গ্রামীণ ব্যাংক যশোর জোন নড়াইল এরিয়ার লক্ষীপাশা লোহাগড়া শাখায় ভিক্ষুক সদস্যদের মধ্যে বিনামূল্যে কম্বল বিতরণ করেছে। কম্বল বিতরণকালে শাখা ব্যবস্থাপক নিপুন কুমার বৈরাগী, সেকেন্ড অফিসার সাইফুল ইসলাম, জোন সভাপতি যশোর জোন আব্দুল লতিফ, অফিসার রিপন তরফদার, পলাশ হোসেন, জয়ন্ত চক্রবর্তী, সঞ্জয় বিশ্বাস, নিগার সুলতানা, দিতি বিশ্বাস উপস্থিত ছিলেন।